খুলনা | শুক্রবার | ০৭ অগাস্ট ২০২৬ | ২২ শ্রাবণ ১৪৩৩

নগরীতে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে কেসিসি প্রশাসক

খবর বিজ্ঞপ্তি |
০২:২১ এ.এম | ০৭ অগাস্ট ২০২৬


এডিস মশার বংশ বিস্তার রোধে নগরীতে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান বৃহস্পতিবার পরিদর্শন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ রোধে নগর জুড়ে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে।
প্রশাসক সকাল থেকে নগরীর গোবরচাকা মেইন রোড ও সংলগ্ন বাইলেন, শাহিনুর জামে মসজিদ সংলগ্ন এলাকা, গোবরচাকা শাহাবাড়ি মোড়, পূর্ব বানিয়াখামার বিকে মেইন রোড, বায়তুন নাজাত মসজিদ রোড, টুটপাড়া হাজীবাগ লেনের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। একই সাথে তিনি পানি নিস্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমও পরিদর্শন করেন। পরে প্রশাসক নগরীর ২৮নং ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, কঞ্জারভেন্সী অফিসার মোঃ অহিদুজ্জামান খান, সাবেক কাউন্সিলর মাজেদা খাতুন, সমাজসেবক এস এম আসাদুজ্জামান মুরাদ, হাসান মেহেদী রিজভী, মহিবুল্লাহ শামীম, ইসহাক তালুকদার, আব্দুল জব্বার, সরদার রবিউল ইসলাম রবি, মেশকাত আহমেদ, মোহাম্মদ আলী সহ কেসিসি’র ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। 

প্রিন্ট

আরও সংবাদ