খুলনা | শুক্রবার | ০৭ অগাস্ট ২০২৬ | ২২ শ্রাবণ ১৪৩৩

নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে শ্রদ্ধা

‘জুলাই চেতনায় গড়বো দেশ সবার আগে বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদক |
০২:২৫ এ.এম | ০৭ অগাস্ট ২০২৬


মর্যাদা, গভীর শ্রদ্ধা ও নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে বুধবার সারাদেশে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়। 
জুলাইয়ের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধারা ফ্যাসিবাদী সরকারের পতনের মাধ্যমে দেশকে গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা যুগিয়েছেন। বৈষম্যহীন, সুন্দর ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারা এ গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন। 
দিবসটি উপলক্ষে সকালে শিববাড়ি জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধারা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর ইউনিট, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী, বিভাগীয় কমিশনার মোঃ আবদল্লাহ হারুন, রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম, ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা প্রশাসক হুরে জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী, সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষক-শিক্ষার্থীসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। পরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং নগরীর বসুপাড়া কবরস্থানে জুলাই শহিদ শেখ সাকিব রায়হানের কবর জিয়ারত করা হয়।
এদিকে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহিদ পরিবার, আহত এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত  হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী।
খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন জেলা প্রশাসক হুরে জান্নাত। সভায় পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান, রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, শহিদ শেখ মোঃ সাকিব রায়হানের পিতা শেখ আজিজুর রহমান, মাথা নূরনাহার, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানে আহত, নিহত পরিবারের সদস্যগণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
শিববাড়ি মোড়, শহিদ হাদিস পার্ক, ময়লাপোতা মোড়, জোড়াগেট, গল্লামারী খুলনা বিশ^বিদ্যালয় সংলগ্ন, রূপসা মোড়, নতুন রাস্তা, গুরুত্বপূর্ণ স্থানসহ খুলনা সিটি কর্পোরেশনের মিনিপোলগুলোতে জুলাই আন্দোলনের ওপর বস্তুনিষ্ঠ ও নৈর্ব্যত্তিক দুর্লভ আলোকচিত্র/প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বাদ যোহর মসজিদসমূহে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহিদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। 
জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিকালে খুলনা জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শহিদ হাদিস পার্ক ও শিবাবাড়ি মোড়ে তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয় কর্তৃক সরবরাহকৃত চলচ্চিত্র বা প্রামাণ্য চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার সরকারি-বেসরকারি-স্বায়ত্তশাসিত সংস্থার জাদুঘরসমূহ বিনা টিকিটে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা এবং সরকারি- বেসরকারি বিনোদনমূলক স্থান শিশুদের জন্য উন্মুত্ত রাখা ও বিনা টিকিটে প্রদর্শনের ব্যবস্থা করা হয়। দুপুরে সকল সরকারি হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, শিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, ডে-কেয়ার, শিশু বিকাশ কেন্দ্র ও ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে প্রীতিভোজের আয়োজন করা হয়। দিনব্যাপী শহরের প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকাসহ বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও রঙিন নিশানা দ্বারা সজ্জিত করা হয়। সকল শিক্ষা প্রতিষ্ঠান রচনা, আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভে আলোকসজ্জা এবং গ্রাফিতি অঙ্কন করা হয়। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলাসমূহেও অনুরূপ কর্মসূচি পালিত হয়।
খুলনা সিটি কর্পোরেশন : জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষে বুধবার বেলা ১১টায় নগর ভবন চত্বরে কেসিসি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। আলোচনা সভা ছাড়াও দিবসটি পালন উপলক্ষে নগর ভবনে প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা, বসুপাড়া কবরস্থানে জুলাই আন্দোলনে শহিদ শেখ মোঃ সাকিব রায়হান-এর কবর জিয়ারত, শিববাড়ি মোড়স্থ জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন এবং শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ মোড়সমূহে কাগজের জাতীয় পাতাকা দ্বারা এবং জুলাই আন্দোলনের উপর বস্তুনিষ্ঠ ও দুর্লভ চিত্রের প্যানা ও ফেস্টুন দ্বারা সজ্জিত করা হয় এবং অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনে শহিদদের রূহের মাগফিরাত কামনা করে দেয়া করা হয়। 
প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সকাল ৯টায় বসুপাড়া কবরস্থানে কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহিদ শেখ মোঃ সাকিব রায়হান-এর কবর জিয়ারত এবং সকাল সাড়ে ৯টায় শিববাড়ি মোড়স্থ জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বেলা সাড়ে ১১টায় তিনি নগর ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের চিত্রাঙ্কন ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ-এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মোঃ রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দল্লাহ আল ইমরান। কেসিসি’র কর্মকর্তা, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, কর্মচারীসহ নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা সভায় উপস্থিত ছিলেন। 
জুলাই আন্দোলনে শহিদ শেখ মোঃ সাকিব রায়হান-এর স্মৃতিচারণ করেন তার পিতা মোঃ আজিজুর রহমান এবং অনুষ্ঠান পরিচালনা করেন কেসিসি’র সিনিয়র লাইন্সে অফিসার মোঃ মনিরুজ্জামান রহিম ও সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা মোঃ আব্দুস সালাম ফারাজী। 
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ : জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে কেডিএ’র চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনা বুধবার সকাল সাড়ে ৯টায় নগরীর শিববাড়ী মোড়ের জিয়া হল চত্বরের জুলাই স্মৃতি স্তম্ভে কেডিএ’র পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন জানান। একই সাথে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম), অবিসংবাদিত নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাঁদের কণিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকো’র রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়েছে।
এসব কর্মসূচিতে কেডিএ চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনার সাথে আরও উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, বিসিবি’র পরিচালক শফিকুল আলম তুহিন, কেডিএ’র সদস্য (এস্টেট) মোঃ ইকবাল হোসেন উপ-সচিব, সদস্য (প্রশাসন ও অর্থ) ও সচিব (অতিরিক্ত দায়িত্ব) এম এম মাহমুদুর রহমান উপ-সচিব, সদস্য (উন্নয়ন) রুহুল আমিন কুতুবুদ্দিন আহমাদ, প্রধান প্রকৌশলী (চঃ দাঃ) কাজী মোঃ সাবিরুল আলম, পরিচালক ( এস্টেট) ড. জাকিয়া সুলতানা (উপসচিব), অথরাইজড অফিসার জিএম মাসুদুর রহমান, তত্ত¡াবধায়ক প্রকৌশলী (চঃ দাঃ) মোঃ মজিবুর রহমান, পরিচালক (প্রশাসন) সাধন কুমার বিশ^াস, সিনিয়র বৈষয়িক কর্মকর্তা মোঃ আবদুল্লাহ কবি সাদ ও নির্বাহী প্রকৌশলী মোঃ আরমান হোসেনসহ কর্মকর্তাবৃন্দ।।
খুলনা বিশ্ববিদ্যালয় : নানা কর্মসূচির মধ্যদিয়ে বুধবার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদ্যাপন করা হয়েছে। শোভাযাত্রা, আলোচনা সভা, ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান, সংবাদপত্রের ক্লিপিংস প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দোয়া, প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে বেলা ১১টায় অদম্য বাংলা চত্বর থেকে শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের মেইন গেট ঘুরে দ্বিতীয় গেট হয়ে হাদী চত্বরে গিয়ে শেষ হয়। ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীনের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। 
দ্বিতীয় বর্ষপূর্তিতে তিনি সকল শহিদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভিন্ন ডিসিপ্লিনের প্রধান, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত পরিচালকসহ সকল পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া সংলগ্ন স্থানে রোটার‌্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটির উদ্যোগে ‘ক্যাম্পাস ক্লিনিং’ কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য। এর পরপরই গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের উদ্যোগে জুলাই আন্দোলনে প্রকাশিত সংবাদপত্রের ক্লিপিংস নিয়ে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উদ্বোধনের পর উপাচার্য প্রদর্শনী ঘুরে দেখেন। 
দুপুর ১২টায় চারুকলা স্কুলের আঙ্গিনায় শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় তিন গ্র“পে ৮৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে দুপুর ২টা ৩০ মিনিটে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) ও দিবস উদ্যাপন কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ নাসিফ আহসানের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন।
দিবসটি উপলক্ষে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আব্দুল কুদ্দুস। এছাড়া সন্ধ্যায় মন্দিরে প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অদম্য বাংলা চত্বরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের আয়োজনে ‘সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : জুলাই অভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করেছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালকের কার্যালয়ের উদ্যোগে বুধবার আলোচনা সভা, শিক্ষার্থীদের জন্য রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বাদ আসর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ হাসান আলী। বিশেষ অতিথি ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. খন্দকার মাহবুব হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মুহাম্মদ সুলতান মাহমুদ এবং সায়েন্স এ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ। 
আলোচনা সভায় বক্তৃতা করেন অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ইনাম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ শাহজাহান আলী, সহকারী অধ্যাপক শেখ মোঃ কামাল উদ্দিন, শিক্ষার্থীদের প্রতিনিধি ইউসুফ খান (আইইএম, ২১ ব্যাচ), সাফওয়ান আহমেদ ইফাজ (ইসিই, ২২ ব্যাচ) ও সিওফ আহমেদ (লেদার ইঞ্জিনিয়ারিং, ২৩ ব্যাচ), অফিসার্স এ্যাসোসিয়েশনের সভাপতি ও ডেপুটি রেজিস্ট্রার মোঃ মঈনুল হক, কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ রবিউল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জালাল মুন্সি, প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ইমদাদুল হক এবং কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান। 
প্রধান অতিথি, সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ জুলাই অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের সমাপনীতে জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বাদ আসর বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) : জুলাই গণঅভ্যুত্থান দিবস অস্থায়ী ক্যাম্পাস-১-এ যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে বুধবার পালিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে অস্থায়ী ক্যাম্পাস-১-এ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। পরে সকাল ৯টায় রচনা প্রতিযোগিতা, সকাল ১০টায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং বেলা ১১টায় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১-এর পার্শ্ববর্তী মসজিদ ও এতিমখানায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া এবং মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। বিকেল ৩টায় অস্থায়ী ক্যাম্পাস-১-এর অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার। এছাড়া উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. শামীম আহামেদ কামাল উদ্দিন খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রেজাউল ইসলাম, জুলাই গণঅভ্যুত্থানে চোখ হারানো জুলাই যোদ্ধা হাসিব রহমান অভিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেল সাড়ে ৪টা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর বিকেল ৫টায় অস্থায়ী ক্যাম্পাস-১ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সন্ধ্যা ৭টায় জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করা হয়।
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি : জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে। দিবসটি পালনের লক্ষ্যে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। বুধবার নগরীর তেঁতুলতলা মোড়স্থ ইউনিভার্সিটির ভবন-২ এ বেলা ১১টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার। এছাড়া আরো উপস্থিত ছিলেন, ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ হাফিজুর রহমান, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রুহান, প্রক্টর মোঃ মেহেদী হাসান, বিভাগীয় প্রধানগণ, দপ্তর প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদ্যাপন কমিটির আহবায়ক ও লিবারেল আর্টস এন্ড হিউম্যান সায়েন্স ফ্যাকাল্টির ডীন শেখ মাহরুফুর রহমান।
আলোচনা সভায় অতিথিবৃন্দ জুলাই গণঅভ্যুত্থান দিবসকে স্মরণ করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। পাশাপাশি আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও তাদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। পরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।  
এদিকে দিবসটি উপলক্ষে দুপুর ১২টায় নগরীর সোনাডাঙ্গা মোড়স্থ নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার। এছাড়া আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ হাফিজুর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন, ফারজানা আক্তার, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডীন, আরোজ আলী, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান। বিভাগীয় প্রধানগণ, দপ্তর প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উদ্যাপন কমিটির আহবায়ক ও লিবারেল আর্টস এন্ড হিউম্যান সায়েন্স ফ্যাকাল্টির ডীন শেখ মাহরুফুর রহমান। জুলাই গণঅভ্যুত্থানে আত্ম উৎসর্গকারী সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি আহত জুলাই যোদ্ধাদের গভীর ভাবে স্মরণ করে মোনাজাতে দোয়া করা হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, মাওলানা আনিসুজ্জামান।
আযম খান সরকারি কমার্স কলেজ : বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬  পালিত হয়। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের শুরতেই ছিল শিববাড়ী মোড়ে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ। কলেজে মুস্তাফিজুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিল সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনা, জুলাই শহিদদের বিদেহী আত্মার শান্তি কামনায় মিনিট মৌন প্রার্থনা, জুলাই গণঅভ্যুত্থানের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, আয়োজক কমিটির  আহŸায়ক মোঃ বদর উদ্দিন খান,  প্রভাষক মোঃ জাকির হোসেন, ছাত্র প্রতিনিধি ও জুলাই যোদ্ধা শেখ শামসাদ হোসেন আবিদ, মোঃ আরিফুল ইসলাম আরিফ, মোঃ মাহিদুল ইসলাম পান্না ও শেখ শাহারিয়ার ইসলাম নাফিজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক শামসুন নাহার । 
খুলনা কলেজ : দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম আতিকুল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, এর শিক্ষা এবং আমাদের করণীয় বিষয়ে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মোঃ জাবের হোসেন, শিক্ষক প্রতিনিধি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আবুল বাসার, শিক্ষক প্রতিনিধি ও মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অচিন্ত্য কুমার শীল, শিক্ষক প্রতিনিধি ও ব্যবস্থাপনা বিভাগের সহঃ অধ্যাপক শামীমা সিদ্দিকী, ইংরেজি বিভাগের সহঃ অধ্যাপক মোঃ ওয়ালিউল্লাহ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ মাহাবুবুর রহমান এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাসান মাহমুদ। আলোচনা পর্ব শেষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস, এম, আতিকুল্লাহ রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ও বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জীববিজ্ঞান বিভাগের প্রভাষক শেখ হামিদুজ্জামান হামিদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ আব্দুস ছালাম বিশ^াস এবং গীতা থেকে পাঠ করেন মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক প্রনব রায়।

প্রিন্ট

আরও সংবাদ