খুলনা | শুক্রবার | ০৭ অগাস্ট ২০২৬ | ২২ শ্রাবণ ১৪৩৩

নিহত শহীদ, আহত ও যোদ্ধাদের স্মরণে আলোচনায় মনা

ফ্যাসিবাদী সরকারের পতন হলেও তাদের দোসররা এখনো পুরোপুরি নির্মূল হয়নি

খবর বিজ্ঞপ্তি |
০২:২৬ এ.এম | ০৭ অগাস্ট ২০২৬


মহানগর বিএনপি’র সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনা বলেছেন, ফ্যাসিবাদী সরকারের পতন হলেও তাদের দোসররা এখনো পুরোপুরি নির্মূল হয়নি। তারা সমাজের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে আছে এবং দেশে নতুন করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে। এমনকি তারা আমাদের বিভিন্ন সভা-সমাবেশে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা ঘটানোর গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
বুধবার দুপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনায় ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ, আহত ও যোদ্ধাদের স্মরণে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন।
বিগত স্বৈরাচারী সরকারের পতনের প্রেক্ষাপট তুলে ধরে শফিকুল আলম মনা আরও বলেন, যাঁরা একসময় চরম দাম্ভিকতা দেখাতেন, ক্ষমতার মোহে অন্ধ হয়ে ভাবতেন তাঁদের কেউ পতন ঘটাতে পারবে আজ তাঁদের সেই অহংকার কোথায়? জুলাই গণঅভ্যুত্থানে আমাদের যে বীর সন্তানরা বুকের তাজা রক্ত দিয়েছেন, তাঁদের এই আত্মত্যাগ কোনো ভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। ফ্যাসিবাদের দোসরদের যেকোনো চক্রান্ত রুখে দিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীকে সবসময় সজাগ ও সতর্ক থাকতে হবে। 
সভায় মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাসানুর রশীদ চৌধুরী মিরাজ, সাবেক যুগ্ম-আহŸায়ক বেগম রেহানা ঈসা, ইস্তিয়াক উদ্দিন লাভলু ও চৌধুরী সফিকুল ইসলাম হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও থানা পর্যায়ের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন থানা সভাপতি সেখ হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল ও এড. শেখ মোহাম্মদ আলী, থানা সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান বিশ^াস ও আসাদুজ্জামান আসাদ এবং থানা সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পী। ওয়ার্ড পর্যায়ের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি সাহিনুল ইসলাম পাখি, মাসুদুল হক হারুন, মোঃ সালাউদ্দীন মোল্লা (বুলবুল), গাজী আফসার উদ্দীন ও শেখ মোস্তফা কামাল, ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ ওহিদুজ্জামান হাওলাদার ও মোঃ আবুল ওয়ারা এবং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মোঃ বক্কর মীর। 
বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, যুবদলের আহবায়ক শেখ আব্দুল আজিজ সুমন ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল, শ্রমিক দলের আহŸায়ক মোঃ মজিবর রহমান, আঞ্চলিক শ্রমিক দলের আহবায়ক আবু দাউদ দ্বীন মোহাম্মাদ, জাসাসের সদস্য সচিব কে এম এ জলিল, মহিলা দলের সদস্য নাসরিন শ্রাবণী ও সাইদা আক্তার, স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহŸায়ক মুন্তাসির আল মামুন এবং ছাত্রদল নেতা নাজিম উদ্দিন সামিম। আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রæত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ওলামা দলের সদস্য সচিব হাফেজ মোঃ আল-আমিন।

প্রিন্ট

আরও সংবাদ