খুলনা | সোমবার | ২৪ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ঝিনাইদহ সীমান্তে ৮ নারী আটক

ঝিনাইদহ প্রতিনিধি |
১১:৩৮ পি.এম | ০৭ অগাস্ট ২০২৬


ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আট বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ধ্যা ৬টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির অধীন বেনীপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ৬২/৫-এস সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় অবৈধভাবে ভারত সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় ৮ নারীকে আটক করা হয়। বিজিবি জানায়, আটক নারীরা গোপালগঞ্জ ও মাদারীপুরসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ