খুলনা | সোমবার | ২৪ অগাস্ট ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩

রাজবাড়ীতে বাজার থেকে বাড়ি ফেরার পথে যুবলীগ নেতা খুন

খবর প্রতিবেদন |
০২:২১ পি.এম | ০৮ অগাস্ট ২০২৬

 

রাজবাড়ীর গোয়ালন্দে ছুরিকাঘাত করে গোয়ালন্দ পৌর যুবলীগের প্রচার সম্পাদক শরিফুল ইসলাম ওরফে হীরাকে খুনের খবর পাওয়া গেছে।

শনিবার (৮ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার রেলওয়ে স্টেশন এলাকার তোরাই মোড়ে এ ঘটনা ঘটে।

শরিফুল ইসলাম গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের জাবেদ ভূইয়ার ছেলে। বর্তমানে তিনি গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম ও কামরুল নামে এক ব্যক্তি পরস্পরের বন্ধু ছিলেন। কামরুল গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে টাকাপয়সার লেনদেন নিয়ে বিরোধ চলছিল।

শনিবার সকালে গোয়ালন্দ বাজার থেকে কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন শরিফুল। পথে তোরাই মোড় এলাকায় পৌঁছালে কামরুল ছুরি নিয়ে হামলা করেন। এতে শরিফুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম বলেন, সকালে ছুরিকাঘাতে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রাথমিকভাবে অর্থের লেনদেনকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া যাচ্ছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ