খুলনা | রবিবার | ০৯ অগাস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩

বটিয়াঘাটা যুবদল নেতার বাড়িতে গুলি, ২ রাউন্ড গুলি উদ্ধার

বটিয়াঘাটা প্রতিনিধি |
০১:৩৩ এ.এম | ০৯ অগাস্ট ২০২৬


বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বাহাদুর মুন্সির বাড়িতে দুর্বৃত্তরা গুলি ছুড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার তেঁতুলতলা গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রাত ২টার দিকে তিনটি মোটরসাইকেল যোগে ৬ জন দুষ্কৃতকারী বাহাদুর মুন্সির বাড়ির সামনে এসে দু’টি ফাঁকা গুলি ছোড়ে। পরে তাদের মধ্যে তিনজন বাড়ির ভেতরে প্রবেশ করে আরও তিনটি গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি ঘরের জানালায় লাগে, একটি গুলি ঘরের দরজায় লাগে। এ সময় বাহাদুর মুন্সির মা এবং পাশের ঘরে থাকা তাঁর ছোট ভাইয়ের স্ত্রী ডাক চিৎকার দিলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে গ্রামের নিচপাড়া দিয়ে চলে যায় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘটনার পরপরই বিষয়টি বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে জানানো হলে তিনি দ্রুত ঘটনাস্থলে টহল পুলিশ পাঠান। পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলি উদ্ধার করেছে বলে জানা গেছে। সকলে দুর্বৃত্তদের ছোড়া আর একটি গুলি পাওয়া যায়।

প্রিন্ট

আরও সংবাদ