খুলনা | রবিবার | ০৯ অগাস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩

খুলনা জেলা যুবদলের নাসির ও লিটনকে বহিষ্কার

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৬ এ.এম | ০৯ অগাস্ট ২০২৬


দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকান্ড এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের অভিযোগে যুবদলের তিন নেতার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। একই সঙ্গে ঠাকুরগাঁও জেলা যুবদলের কমিটিতে নতুন এক নেতাকে যুগ্ম-আহবায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার যুবদল কেন্দ্রীয় কমিটির দপ্তর দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভ‚ঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কর্মকান্ডে জড়িয়ে পড়ার সুনির্দিষ্ট অভিযোগে খুলনা জেলা যুবদলের সদস্য এস এম নাসির উদ্দিন এবং খুলনার বটিয়াঘাটা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আজমল হোসেন লিটনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দল ও দলের শীর্ষ নেতৃত্ব সম্পর্কে শিষ্টাচারবহির্ভ‚ত মন্তব্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য জাহিদুল ইসলাম শুভকে নিজ পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ন‚রুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এই বহিষ্কার ও অব্যাহতির সিদ্ধান্ত কার্যকর করেছেন।
ঠাকুরগাঁও জেলা যুবদলে মোঃ কায়েস অন্তর্ভুক্ত: পৃথক এক ঘোষণায় জানানো হয়, মোঃ কায়েসকে ঠাকুরগাঁও জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন্দ্র থেকে আদিষ্ট হয়ে এ তথ্য জানানো হয়েছে এবং যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এ সিদ্ধান্ত অনুমোদন ও কার্যকর করেছেন।

প্রিন্ট

আরও সংবাদ