খুলনা | রবিবার | ০৯ অগাস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর রাত ১২টা থেকে

খবর প্রতিবেদন |
০৬:৩০ পি.এম | ০৯ অগাস্ট ২০২৬

 

দেশে জেট ফুয়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগস্ট মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৩০ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিইআরসি।

নতুন দরে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছে ২৮ টাকা ৫৩ পয়সা।

এ ছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম শূন্য দশমিক ৮৫৫৬ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ০৩৫৮ ডলার নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরের ২৪ মার্চ অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রায় ৭৯ শতাংশ বাড়ানো হয়েছিল। পরে ৭ এপ্রিল আবারও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়।

এরপর মে মাসে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়।

জুন মাসে আরও কমিয়ে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে ১৫০ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়। অর্থাৎ সে সময় লিটারপ্রতি দাম কমেছিল ১৫ টাকা ৬৭ পয়সা।

আগস্টে আবারও দাম বাড়ানোর ফলে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনায় জ্বালানি ব্যয় বাড়বে।

প্রিন্ট

আরও সংবাদ