খুলনা | সোমবার | ১০ অগাস্ট ২০২৬ | ২৬ শ্রাবণ ১৪৩৩

ইলিয়াস আলীকে গুম

বিমান বাহিনীর সাইফের বিরুদ্ধে ট্রাইব্যুনালের পরোয়ানা

খবর প্রতিবেদন |
০১:৪১ এ.এম | ১০ অগাস্ট ২০২৬


বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় হওয়া মানবুাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর কর্মকর্তা উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। রোববার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
প্রসিকিউশন জানায়, ২০১২ সালের এপ্রিলে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় হওয়া মানবুাবিরোধী অপরাধের মামলার তদন্ত চলমান রয়েছে। এরই মধ্যে এ ঘটনায় বিমান বাহিনীর কর্মকর্তা উইং কমান্ডার সাইফুর রহমানের সম্পৃক্ততা পেয়েছেন তদন্ত কর্মকর্তা। এর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়ে আবেদন করে প্রসিকিউশন। আবেদনটি মঞ্জুর করে পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।
স¤প্রতি নিজ বাসা থেকে এই কর্মকর্তাকে আটক করে বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিণ বিশেষ সামরিক পুলিশ শাখা (প্রভোস্ট)। পরে তাকে বাহিনীর বিশেষ সেলে হেফাজতে রাখা হয়।

প্রিন্ট

আরও সংবাদ