খুলনা | সোমবার | ১০ অগাস্ট ২০২৬ | ২৬ শ্রাবণ ১৪৩৩

সভাপতি রুহুল, সম্পাদক মেজবাউল

জিয়া শিশু-কিশোর সংগঠনের খুলনা জেলা কমিটি ঘোষণা

খবর বিজ্ঞপ্তি |
০২:১৩ এ.এম | ১০ অগাস্ট ২০২৬


মোহাম্মদ রুহুল আমিনকে সভাপতি এবং মোল্লা মেজবাউল ইসলামকে সাধারণ সম্পাদক করে জিয়া শিশু-কিশোর সংগঠনের খুলনা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন সিনিংর সহ-সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন মুন্সী; সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান শেখ, শিকদার গোলাম রসূল, শেখ ফেরদৌস হোসেন ও শিহাবুল ইসলাম শিহাব। এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মামুন মোড়ল, মোঃ সাদ্দাম হোসাইন, নাজমুছ সাকিব, রাসেল আহমেদ রিপন ও ফয়সাল আহমেদ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন এস এম মনিরুজ্জামান মিলন। সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ ও মোহাম্মদ জামাল মোল্লা। দপ্তর সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির, সহ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল হাদী, প্রচার সম্পাদক মোঃ মিরাজ মল্লিক, সহ-প্রচার সম্পাদক মোঃ সোহাগ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ তৌকির আহমেদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ শেখ, ক্রীড়া সম্পাদক মোঃ মোস্তায়িন বিল্লাহ এবং মহিলা বিষয়ক সম্পাদক মোছাম্মৎ তাসলিমা বেগম নির্বাচিত হয়েছেন।সদস্য নির্বাচিত হয়েছেন,, মোঃ হামিদ গাজী, মোঃ মাহাফুজ, নাজমুল হাসান, মোঃ মিঠুন, মোঃ সোহান, মোঃ মেহেদী হাসান, মোঃ রাজিব আহমেদ, মোঃ হাসান, বুলু শিকদার,
সংগঠন সূত্রে জানা যায়, নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দ জিয়া শিশু-কিশোর সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করার পাশাপাশি শিশু-কিশোরদের নৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করবেন। তাদের মাধ্যমে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ, সামাজিক মূল্যবোধ জাগ্রতকরণ এবং একটি আদর্শ প্রজন্ম গঠনে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করে খুলনা জেলার বিভিন্ন পর্যায়ে শিশু-কিশোরদের সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এদিকে, সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ খুলনা জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তারা নবগঠিত কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

প্রিন্ট

আরও সংবাদ