খুলনা | সোমবার | ১০ অগাস্ট ২০২৬ | ২৬ শ্রাবণ ১৪৩৩

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের বিবৃতি

সাংবাদিকতা ও সংগঠনের আড়ালে ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

খবর বিজ্ঞপ্তি |
০২:১৪ এ.এম | ১০ অগাস্ট ২০২৬


মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার (এমইউজে) নেতৃবৃন্দ এক বিবৃতিতে জানিয়েছেন সাংবাদিকতা ও বিভিন্ন সংগঠনের আড়ালে কতিপয় সমাজবিরোধী ব্যক্তি ইয়াবা ব্যবসাসহ নানা ধরনের সমাজবিরোধী কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে। প্রকৃতপক্ষে এরা কেউ সাংবাদিকতা করে না। এই পেশার আড়ালে নানা ধরনের সমাজবিরোধী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এমইউজে নেতৃবৃন্দ অবিলম্বে এদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন। এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে সাংবাদিক সমাজ প্রশাসনের পাশে থেকে সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
বিবৃতিদাতারা হলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি ও খুলনা জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও খুলনা ওয়াসার সদস্য আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কোষাধ্যক্ষ এ এইচ এম শামিমুজ্জামানসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ। অনুরূপ বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, ড. মোঃ জাকির হোসেন ও সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম।
 

প্রিন্ট

আরও সংবাদ