খুলনা | সোমবার | ১০ অগাস্ট ২০২৬ | ২৬ শ্রাবণ ১৪৩৩

২৯ দিনে কোটি টাকার চারা বিক্রি

খুলনার বৃক্ষমেলায় দর্শনার্থীদের নজর কাড়লো শতমূল উদ্ভিদ

আল মাহমুদ প্রিন্স |
০২:১৫ এ.এম | ১০ অগাস্ট ২০২৬


খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলায় দর্শনার্থী ও ক্রেতাদের দৃষ্টি কেড়েছে শতমূলী বা শতমূল গাছ। মেলায় সুলতানা নার্সারী নামক স্টলে সাজিয়ে রাখা দৃষ্টিনন্দন এ উদ্ভিদ ক্রেতাদের মন কেড়েছে। অনেকে স্টলটিতে ভীড় জমিয়েছিলেন। 
সরেজমিন ও তথ্যানুসন্ধানে জানা গেছে, শতমূলী বা শতমূল (Asparagus racemosus) হলো লিলিএসি পরিবারের একটি বিখ্যাত বহুবর্ষজীবী ও কাঁটাযুক্ত লতানো ভেষজ উদ্ভিদ। এর গাছের গোড়ায় একসঙ্গে শতাধিক সরু ও কন্দযুক্ত মূলোর মতো শেকড় বা মূল গুচ্ছাকারে জমে থাকে বলেই এর নাম শতমূলী হয়েছে। উষ্ণ ও বালুযুক্ত মাটিতে এটি খুব ভালো জন্মে। শতমূল বা শতমূলী একটি অত্যন্ত উপকারী ভেষজ উদ্ভিদ। এর মূল ও নির্যাস শারীরিক দুর্বলতা দূর করতে, হজমশক্তি বাড়াতে এবং স্নায়ুর শক্তি বৃদ্ধিতে ব্যবহৃত হয়। এটি প্রজনন স্বাস্থ্য ভালো রাখতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ সাহায্য করে। শতমূল বা শতমূলী গাছ প্রাকৃতিকভাবে উষ্ণ ও নাতিশীতোষ্ণ অঞ্চলের বনাঞ্চলে, পাহাড়ি ঝোঁপঝাঁড়ে ও শালবনে জন্মায়। বাংলাদেশের উত্তর ও পূর্বাঞ্চলের বনাঞ্চল এবং শালবনে এটি বেশি পাওয়া যায়। এছাড়া এটি বালুযুক্ত ও নিষ্কাশিত মাটিতে শখ করে বা ভেষজ উদ্দেশ্যে বিভিন্ন বাগানেও চাষ করা হয়। দেশের উত্তর ও পূর্বাঞ্চলের বনাঞ্চল এবং শালবনে এই লতানো গাছ বেশি পাওয়া যায়। সুলতানা নার্সারী নামক স্টলে সাজিয়ে রাখা হয়েছে এ গাছ। বিভিন্ন অফিস আদালতে এমনকি বিভিন্ন শো-রুমে সাজিয়ে রাখা হয় গাছটি। মাসব্যাপী এ মেলা ১১ আগস্ট পর্যন্ত চলবে। আগামীকাল (১১ আগস্ট) মেলার সমাপনী অনুষ্ঠিত হবে। গত ২৯ দিনে ৯৯ লাখ ১৫ হাজার ৫০ টাকার চারা বিক্রি হয়েছে। 
খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন এবং খুলনা সুন্দরবন পশ্চিম বন বিভাগ। মেলার নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত মোঃ জাকির হোসেন বলেন, মেলায় গত ২৯ দিনে বিভিন্ন প্রজাতির ৯৯ লাখ ১৫ হাজার ৫০ টাকার চারা বিক্রি হয়েছে। 

প্রিন্ট

আরও সংবাদ