খুলনা | সোমবার | ১০ অগাস্ট ২০২৬ | ২৬ শ্রাবণ ১৪৩৩

রামপালে পুষ্টি সমন্বয় কমিটির সভা

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি |
০২:২৯ পি.এম | ১০ অগাস্ট ২০২৬


রামপালে পুষ্টি সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) বেলা ১১ টায় রামপাল মডেল মসজিদ  সম্মেলন কক্ষে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা  তামান্না ফেরদৌসির সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত  কুমার পাল, উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, উপজেলা সহকারি প্রানি সম্পদ কর্মকর্তা অভিজিৎ সরকার, রামপাল কলেজ অধ্যক্ষ হান্নান শেখ,রামপাল সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান,প্রেসক্লাব রামপালের সদস্য সচিব মেহেদী হাসান ওয়ার্ল্ড ভিষণ রামপাল এডিপির ম্যানেজার ফুলি সরকার, প্রোগ্রাম অফিসার ইশিতা বৈরাগী প্রমুখ ।

সুস্থ সবল জাতি গঠনে পুষ্টি ভূমিকার অপরিসীম। বিশেষ করে শিশু, গর্ভবতী মা ও বৃদ্ধদের পুষ্টির দিকে নজর দিতে হবে। এ জন্য কম মূল্যে সুষম খাদ্য উৎপাদনে নজর দিতে হবে। যাতে করে সকলের পুষ্টির চাহিদা পূরণ হয়।

প্রিন্ট

আরও সংবাদ