খুলনা | মঙ্গলবার | ১১ অগাস্ট ২০২৬ | ২৬ শ্রাবণ ১৪৩৩

খুবি উপাচার্য সকাশে নেদারল্যান্ডসের প্রতিনিধি দল

খবর বিজ্ঞপ্তি |
১২:২৩ এ.এম | ১১ অগাস্ট ২০২৬


বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে ‘পিপলস পার্টনারশিপ’ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশে সফররত নেদারল্যান্ডসের একটি প্রতিনিধি দল খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। প্রতিনিধি দলে ছিলেন হোপ এক্সএক্সএলের রব ভিসার্স ও টিমো কোরেন, ভাইস ভারসা গ্লোবালের বেনজামিন লোমান এবং উট্রেখ্ট ইউনিভার্সিটির জিনি মারিসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান এবং কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মোঃ এনামুল কবীর।
 

প্রিন্ট

আরও সংবাদ