খুলনা | মঙ্গলবার | ১১ অগাস্ট ২০২৬ | ২৬ শ্রাবণ ১৪৩৩

খুবির ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের উদ্যোগে আর্টিস্ট টক অনুষ্ঠিত ও জলরং ডেমোনস্ট্রেশন

খবর বিজ্ঞপ্তি |
১২:২৪ এ.এম | ১১ অগাস্ট ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের উদ্যোগে আর্টিস্ট টক অনুষ্ঠিত ও দুই দিনব্যাপী জলরং ডেমোনস্ট্রেশন শুরু হয়েছে। সোমবার বেলা ১১টায় চারুকলা স্কুলের স্মার্ট ক্লাসরুমে আর্টিস্ট টক অনুষ্ঠিত হয়। আর্টিস্ট টক শেষে চারুকলা স্কুলের আঙ্গিনায় জলরং ডেমোনস্ট্রেশন উদ্বোধন করা হয়। জলরং ডেমোনস্ট্রেশনটি দুই দিনব্যাপী চারুকলা স্কুলের আঙ্গিনায় ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলবে। 
আর্টিস্ট টক ও জলরং ডেমোনস্ট্রেশন প্রোগ্রাম চীনে বসবাসরত বাংলাদেশি শিল্পী ও Xi’an Jiaotong Liverpool University, Affiliated College  এর আর্ট এন্ড ডিজাইনের শিক্ষক ওয়ারিয়র রহমান সামী’র তত্ত¡াবধানে পরিচালিত হয়। শিল্পী নিজের ও চীনের চিত্রকর্ম নিয়ে আলোচনা করেন এবং চীনের চিত্রকর্ম অঙ্কন প্রক্রিয়া এবং চীনের শিক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথি হিসেবে জলরং ডেমোনস্ট্রেশন উদ্বোধন করেন চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম। ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রধান ড. মোঃ তরিকত ইসলামের সভাপতিত্বে আর্টিস্ট টক ও জলরং ডেমোনস্ট্রেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্রই এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. আবু কালাম শামসুদ্দিন, রকিব হাসান, মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক বিটপ শোভন বাছাড়, মুহম্মদ খায়রুল হাসান, অনির্বাণ মলি­ক, প্রভাষক মিশকাতুল আবীর, মনীষা সাহা এবং ডিসিপ্লিনের অ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব-ই-খুদা। 
জলরং ডেমোনস্ট্রেশন এর উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক অনির্বাণ মলি­ক এবং আর্টিস টক সঞ্চলনা করেন ডিসিপ্লনের বিএফএ ১ম বর্ষের শিক্ষার্থী বৈশাখী সরকার।

প্রিন্ট

আরও সংবাদ