খুলনা | মঙ্গলবার | ১১ অগাস্ট ২০২৬ | ২৬ শ্রাবণ ১৪৩৩

খুলনা আফিল গেট বাইপাস সড়ক দখল করে অবৈধ পানির ব্যবসা

খানজাহান আলী থানা প্রতিনিধি |
১২:৪৭ এ.এম | ১১ অগাস্ট ২০২৬


খুলনা রেলগেট বাইপাস সড়কের পাশে সড়ক বিভাগের জায়গায় অবৈধভাবে ঘর করে ও শ্যালো মেশিন দিয়ে জমজমাট পানির ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি চক্র। এতে একদিকে সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে পাশাপাশি যাকবাহন চলাচলেও বিঘœ সৃষ্টি হচ্ছে।
এলাকাবাসী জানিয়েছেন অবৈধ এই ব্যবসায় অনেক লোক জড়িত। তারা পানি সংগ্রহ করে একদিকে সড়ক ক্ষতিগ্রস্ত করছে অন্যদিকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এখানে অবৈধভাবে বাথরুম করে দশ টাকা করে আদায় করছে। পাশাপাশি অনেকে অবৈধ চোরাই তেলের ব্যবসা এমনকি  মাদক ব্যবসাসহ অনৈতিক কর্মকান্ড চালাচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে এভাবে চলতে থাকলে রাস্তা অল্প দিনের ভিতরে নষ্ট হয়ে যাবে। এলাকাবাসী দ্রুত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং স্যালো মেশিন তুলে নেয়ার জন্য সড়ক বিভাগের কাছে অনুরোধ জানিয়েছেন। সরেজমিনে গিয়েও এর সত্যতা মিলেছে। দেখা যায় পানির কারণে সড়ক নষ্ট হয়ে যাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে খুব দ্রুত সরকারি রাস্তা নষ্ট হয়ে যাবে। তাই খুব দ্রুত উচ্ছেদ করার জন্য সড়ক বিভাগের কাছে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন লোক অনুরোধ জানিয়েছেন।

প্রিন্ট

আরও সংবাদ