খুলনা | মঙ্গলবার | ১১ অগাস্ট ২০২৬ | ২৬ শ্রাবণ ১৪৩৩

শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৪৮ এ.এম | ১১ অগাস্ট ২০২৬


সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে ২ বছর ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে বাধাঘাটা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু মোঃ যাওয়াত উপজেলার বাধঘাটা গ্রামে বসবাসকারী মনিরুল ইসলাম ওরফে মনিরেরর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিট কাউন্টারে চাকরির সুবাদে মনির পরিবারের সদস্যদের নিয়ে বাধঘাটা গ্রামের একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। সোমবার বেলা ১১টার দিকে  সবার অজান্তে মনিরের শিশু পুত্র যাওয়ান বাড়ির পাশে একটি ডোবার পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি পর ডোবা থেকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিউল আলম পাটোয়ারী বিষয়টি নিশ্চিত  করেন।

প্রিন্ট

আরও সংবাদ