খুলনা | মঙ্গলবার | ১১ অগাস্ট ২০২৬ | ২৬ শ্রাবণ ১৪৩৩

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের ভোট ৫ সেপ্টেম্বর

শ্যামনগর প্রতিনিধি |
১২:৫০ এ.এম | ১১ অগাস্ট ২০২৬


সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনিবাহী পরিষদ গঠনের লক্ষ্যে দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ এর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার ঘোষিত তফসিল সূত্রে জানা যায়, সকল পদের মনোনয়ন পত্র গ্রহণ ও জমাদান- ১১ আগস্ট মঙ্গলবার, ১৩ আগস্ট বৃহস্পতি ও ১৫ আগস্ট শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ও  বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ-১৬ আগস্ট রবিবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত, আপীল ও শুনানী-১৭ আগস্ট সোমবার ও ১৮ আগস্ট মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১১টা পর্যন্ত। সকল পদের মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ-২০ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত। নির্বাচনের ভোট গ্রহণ ৫ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে দুপুর ২টা পর্যন্ত। নির্বাচনে সভাপতি ১ জন, সহ-সভাপতি ১ জন, সাধারণ সম্পাদক ১ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক ১ জন, সাংগঠনিক সম্পাদক ১ জন, অর্থ সম্পাদক ১ জন, দপ্তর সম্পাদক ১ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ১ জন, প্রচার ও সমাজ কল্যাণ সম্পাদক ১ জন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক ১ জন, কার্যকরী সদস্য ৩ জনসহ মোট ১৩ সদস্য বিশিষ্ট কার্যনিবাহী পরিষদ গঠন করা হবে। প্রেসক্লাবের নির্বাচনের প্রধান নির্বচিন কমিশনার সাবেক অধ্যক্ষ আবু সাঈদ মাহমুদ, নির্বাচন কমিশনার  সহকারী অধ্যাপক জি এম মাহাবুব আলম ও নির্বাচন কমিশনার সাবেক প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জীর যৌথ স্বাক্ষরিত নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ