খুলনা | মঙ্গলবার | ১১ অগাস্ট ২০২৬ | ২৬ শ্রাবণ ১৪৩৩

বটিয়াঘাটার যুবদল নেতা লিটনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

বটিয়াঘাটা প্রতিনিধি |
১২:৫০ এ.এম | ১১ অগাস্ট ২০২৬


খুলনার বটিয়াঘাটা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহŸায়ক আজমল হোসেন লিটনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টায় উপজেলার দারোগারভিটা থেকে চক্রাখালী বাজার পর্যন্ত এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে হাজারো মানুষ অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি দারোগারভিটা এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চক্রাখালী বাজার এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা আজমল হোসেন লিটনের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা যুবদলের যুগ্ম-আহŸায়ক জুয়েল বিশ্বাস, তুরান হোসেন রানা, আনোয়ার হোসেন আনু। এছাড়া উপজেলা যুবদলের সদস্য পারভেজ মোল্লা, এজাজ আকুঞ্জি, সাইদুল খন্দকার, বাপ্পী জমাদ্দার, নওসাদ শেখ, ইলিয়াস শেখ, জাহাঙ্গীর দফাদার, মুসাউর রহমান, হানিফ বিশ্বাস, সাদ্দাম হোসেন, আজমীর, রুকু, ইমরান, আক্তারুলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, আজমল হোসেন লিটন দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছেন। দলের দুঃসময়ে তিনি নেতাকর্মীদের পাশে ছিলেন এবং বিভিন্ন সময়ে সাধারণ মানুষের সমস্যায়ও এগিয়ে এসেছেন। তার বিরুদ্ধে যে অভিযোগের ভিত্তিতে বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে, তা নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
বক্তারা আরও বলেন, কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ থাকলে তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা উচিত। তদন্ত ছাড়াই কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা  তৈরি হয়। তাই আজমল হোসেন লিটনের বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করার দাবি জানান তারা।
সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, লিটনের বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা হলে বটিয়াঘাটার তৃণমূল নেতাকর্মীরা আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে দারোগারভিটা থেকে চক্রাখালী বাজার পর্যন্ত এলাকায় ব্যাপক লোকসমাগম হয়। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
 

প্রিন্ট

আরও সংবাদ