খুলনা | মঙ্গলবার | ১১ অগাস্ট ২০২৬ | ২৭ শ্রাবণ ১৪৩৩

এসএমএ রবের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ

খবর বিজ্ঞপ্তি |
০২:০০ এ.এম | ১১ অগাস্ট ২০২৬


বিশিষ্ট রাজনীতিক এসএমএ রবের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে শহিদ এসএমএ রব স্মৃতি পরিষদ খুলনায় কমিটির উদ্যোগে দিনব্যাপী শহিদ এসএমএ রবের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে শহিদ এসএমএ রবের স্মরণে স্মরণসভা ও দোয়া দুপুর ১২টায় বসুপাড়াস্থ মরহুমের কবর জিয়ারত। আরাফাত আবাসিক প্রকল্প মসজিদে বাদ আছর মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া খুলনার বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া এবং এতিমখানায় এতিমদের জন্য খাবার ব্যবস্থা আয়োজন করা হয়েছে। শাহাদাৎবার্ষিকী উপলক্ষে খুলনা নগর  স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। এসকল কর্মসূচিতে  সকল পর্যায়ের নেতা-কর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহŸান জানিয়েছেন এসএমএ রবের জ্যেষ্ঠপুত্র এস এম আরিফুর রহমান মিঠু। 
২০০০ সালের ১১ আগস্ট খুলনার সোনাডাঙ্গা সংলগ্ন নিজ বাড়ির সামনে জুমার নামাজ আদায় করতে গিয়ে সোনাডাঙ্গা এলাকায় অস্ত্রধারীদের গুলিতে এসএমএ রবকে নৃশংসভাবে হত্যা করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ