খুলনা | মঙ্গলবার | ১১ অগাস্ট ২০২৬ | ২৭ শ্রাবণ ১৪৩৩

শেষ সময়ে স্টলগুলো বৃক্ষপ্রেমিদের মিলন মেলা

খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলায় এক কোটির অধিক টাকার চারা বিক্রি

আল মাহমুদ প্রিন্স |
০২:০৩ এ.এম | ১১ অগাস্ট ২০২৬


খুলনা সার্কিট হাউজ মাঠে মাসব্যাপী বৃক্ষমেলায় একমাসে এক কোটির অধিক টাকার বিভিন্ন প্রজাতির চারাসহ অন্যান্য জিনিস বিক্রি হয়েছে। সোমবার মেলার স্টলগুলো ক্রেতা, দর্শনার্থী ও বৃক্ষপ্রেমিদের এক মিলন মেলায় পরিণত হয়েছিলো। ক্রেতারা ছিলো গাছের চারা কেনায় ব্যস্ত। ক্রেতা-বিক্রেতা খুবই ব্যস্ত সময় কাটিয়েছিলেন। মেলার আজ সমাপনী দিন। খুলনা জেলা প্রশাসন ও সুন্দরবন পশ্চিম বন বিভাগ এ মাসব্যাপী এ মেলার আয়োজক। সাংবাদিকদের তথ্য প্রদানে সহযোগিতা করে আসছেন নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বশীল ব্যক্তিরা। 
সরেজমিন ঘুরে জানা গেছে, খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন এবং খুলনা সুন্দরবন পশ্চিম বন বিভাগ। স্টল মালিকরা বলেন, উৎসবমুখোর পরিবেশে মাসব্যাপী বক্ষমেলা চলছে। স্টল মালিকেরাও বলেন ১১ আগস্ট মেলার সমাপনী দিন। মেলার প্রাঙ্গণ রয়েছে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ঘেরা। মেলার ৬২টি স্টল সার্বক্ষণিক নজরদারিতে রাখতে নিয়ন্ত্রণ কক্ষে স্থাপন করা রয়েছে সিসি ক্যামেরা। গত ১১ জুলাই থেকে শুরু হওয়া এ মেলা ১১ আগস্ট সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। প্রতিদিন মেলা চলাকালীন সময়ে সার্বক্ষণিক মনিটরিং করছেন মেলার নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বশীল ব্যক্তিরা। মেলা সংক্রান্ত যেকোনো তথ্য প্রদানে সদাপ্রস্তুত থাকেন। নিয়ন্ত্রণ কক্ষে আইনশৃঙ্খলায় নিয়োজিত আছেন পুলিশ সদস্যরা। পাশাপাশি মেলার স্টলে বিক্রেতাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করছেন নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত ব্যক্তিরা। 
স্টলগুলোতে শোভা পাচ্ছে বারোমাসি কাঁঠাল, বারোমাসি লেবু, লটকন, পার্সিমন গাছ, স্টোবেরি পেয়ারা, শে^ত চন্দন, কাটা মুকুল, লাকি বাম্বু গাছ, করছল ফল গাছ, কাট গোলাপ, বিভিন্ন প্রজাতির চেরি, ম্যানেলা চেরি, লুুবি রংগার, গোল্ডেন হুক ক্যাকটাস, থাই কদবেল, বাহারী রঙের ফুলের চারাসহ বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ, ঔষধি, শোভাবর্ধনকারী গাছের চারা।  
ডালিয়া নার্সারী স্টলে দায়িত্বশীল ব্যক্তিরা বলেন, মেলার নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বশীল যারা থাকেন তারা সার্বক্ষণিক খোঁজ-খবর নিয়েছেন। মেলায় বেচাকেনা ভালো হচ্ছে। করিম নার্সারী স্টলে দায়িত্বশীল ব্যক্তিরা বলেন, দেশি-বিদেশী বিভিন্ন প্রজাতির গাছের চারা রয়েছে। মেলায় বেচাকেনার অবস্থা বেশ ভালো এমনও মন্তব্য করেছেন। নয়নতারা নার্সারী স্টল মালিক আলতাফ হোসেন বলেন, মেলার স্টলগুলো কঠোর নিরাপত্তায় রাখা হয়েছে। মেলায় বেচাকেনা ভালো হচ্ছে। রূপালী নার্সারির আল-আমিন খান বলেন, মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধির গাছের চারা রয়েছে। মৌসুমী নার্সারীর একাধিক দায়িত্বশীল ব্যক্তিরা বলেন, মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের উপস্থিতি অনেক। বেচাকেনার অবস্থাও ভালো এমনও মন্তব্য করেছেন। গোলাপ কানন নার্সারীর দায়িত্বরত ব্যক্তিরা বলেন, শেষ মুহূর্তে মেলা জমে উঠেছে। মেলায় বেচাকেনা বেড়েছে। 
নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত মোঃ জাকির হোসেন বলেন, বেচাকেনা বাড়ছে। স্টলগুলোতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রয়েছে। তিনি বলেন, এক মাসে ৭১ হাজার ৮০১টি চারা বিক্রি হয়েছে। যার মূল্য এক কোটি ৩ লাখ ৩৩ হাজার ৬৪০ টাকা।  

প্রিন্ট

আরও সংবাদ