খুলনা | মঙ্গলবার | ১১ অগাস্ট ২০২৬ | ২৭ শ্রাবণ ১৪৩৩

জিপিএ-৫ পেয়েছে ২৩ জন

খুলনায় এবারও দাখিলে ফলাফলে শীর্ষে দারুল কুরআন সিদ্দিকীয় কামিল মাদ্রাসা

আল মাহমুদ প্রিন্স |
০২:০৪ এ.এম | ১১ অগাস্ট ২০২৬


খুলনায় এবছরও দাখিল পরীক্ষায় ফলাফলে শীর্ষে রয়েছে নগরীর ঐতিহ্যবাহী দারুল কুরআন সিদ্দিকীয় কামিল মাদ্রাসাটি। গেল বছরের ন্যায় এবারও খুলনার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে দাখিলে এ বিদ্যাপীঠ থেকে পাসের হার ও জিপিএ-৫ পেয়ে শীর্ষ স্থানে রয়েছে। 
প্রাপ্ত তথ্যমতে, খুলনার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালে কোমলমতি শিক্ষার্থীরা এ পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে নগরীর দারুল কুরআন সিদ্দিকীয় কামিল মাদ্রাসা থেকে দাখিলে ১১৫ জন অংশ নিয়ে পাস করেছে ১০৭। পাসের হার দাঁড়িয়েছে ৯৩.০৪ ভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৩ জন। তালিমুল মিল্লাত (রহঃ) ফাজিল মাদ্রাসা থেকে ৯১ পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৮৩ জন। পাসের হার ৯১.২১ ভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২২ জন। খুলনা কামিল মাদ্রাসা থেকে ৭৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬৮ জন। পাশের হার ৯১.৮৯ ভাগ। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৯ জন। খান-এ সবুর মহিলা ফাজিল মাদ্রাসা থেকে ৫৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪৯ জন। পাসের হার ৯০.৭৪ ভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। মোহাম্মদ নগর মহিলা কামিল মাদ্রাসা থেকে দাখিলে ৪৮ জন অংশ নিয়ে পাস করেছে ৩৯ জন। পাশের হার ৮১.২৫ ভাগ।  জিপিএ-৫ পেয়েছে ১০ জন। খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসা থেকে ৪৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩৫ জন। পাসের হার ৭৭.৭৮ ভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ জন। মীরের ডাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে ৫৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ৪২ জন। পাসের হার ৭৯.২৫ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ২ জন। মোহাম্মদ নগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষায় ৪২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৯ জন। পাসের হার ৬৯.০৫ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১ জন। আল ফারুক সোসাইটি দাখিল মাদ্রাসা থেকে ১৮ জন অংশ নিয়ে পাস করেছে ১৪ জন। পাশের হার ৭৪.৭৮ ভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ জন। রনজিতের হুলা তারিকুসসুন্নাত দাখিল মাদ্রাসা থেকে ২০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৭ জন। পাসের হার ৩৫.০০ ভাগ। বিশ^ ইসলাম মিশন দাখিলা মাদ্রাসা থেকে ৮৪ জন দাখিলে অংশ নিয়ে পাস করেছে ৭০ জন। পাশের হার ৮৩.৩৩ ভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ জন। দক্ষিণ টুটপাড়া আহমাদিয়া দাখিল মাদ্রাসা থেকে ২০ জন অংশ নিয়ে পাস করেছে ১১ জন। পাশের হার ৫৫.০০ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১ জন। খারাবাদ মহিলা দাখিল মাদ্রাসা থেকে ৩৪ জন দাখিলে অংশ নিয়ে পাস করেছে ২২ জন। পাসের হার ৬৪.৭১ ভাগ। হাজী আব্দুল মালেক সালেহিয়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা থেকে ২৮ জন দাখিল পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২১ জন। 
দারুল কুরআন সিদ্দিকীয় কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মাদ ইদ্রিস আলী এ প্রতিবেদককে বলেন, ‘প্রতি বছরের ন্যায় দাখিল পরীক্ষায় এবারও পাসের হার ও জিপিএ-৫ পেয়ে এগিয়ে আছে। তিনি বলেন, ফলাফলে ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানটি শীর্ষস্থানে রয়েছে। উজ্জ্বল এ সাফল্যের জন্য ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা করেছেন তিনি।’ 

প্রিন্ট

আরও সংবাদ