খুলনা | মঙ্গলবার | ১১ অগাস্ট ২০২৬ | ২৭ শ্রাবণ ১৪৩৩

সময়ের খবর সম্পাদক কন্যা তাইফা তাজিয়া জিপিএ-৫ পেয়েছে

নিজস্ব প্রতিবেদক |
০২:০৭ এ.এম | ১১ অগাস্ট ২০২৬


দৈনিক সময়ের খবর-এর সম্পাদক ও প্রকাশক, এখন টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান ও খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলামের বড় মেয়ে তাইফা তাজিয়া খুলনা সরকারি করোনেশন বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় এ+(GPA-5) পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। তাইফা তাজিয়ার এ অসাধারণ সাফল্যের জন্য বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উজ্জ্বল এ সাফল্যের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার। পাশাপাশি তার এ অসাধারণ সাফল্যের জন্য সময়ের খবর পরিবার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।   

প্রিন্ট

আরও সংবাদ