খুলনা | সোমবার | ০৫ অক্টোবর ২০২৬ | ১৯ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় বিজিবির অভিযানে দুই চোরাচালানীসহ প্রায় ২৫ লাখ টাকার ভারতীয় মালামাল আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:১২ এ.এম | ১২ অগাস্ট ২০২৬


সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযানে প্রায় পঁচিশ লাখ টাকার মাদক চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি সদস্যরা। সোমবার ও মঙ্গলবার দুই দিনে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা, বৈকারী, গাজীপুর, ঘোনা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী ও সুলতানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২ আসামীসহ ভারতীয় গলদা চিংড়ি মাছের রেনুপোনা, মোটরসাইকেল, মোবাইল ফোনের যন্ত্রাংশ, ইস্কফ সিরাপ ও  টাপেন্টাডল ট্যাবলেট আটক করে। 
বিজিবি সূত্র জানায়, ভোমরা বিওপির সদস্যরা সাতক্ষীরা সদর থানার লক্ষীদাড়ি হতে ২ লাখ ১৫ হাজার ৪০০টাকা মূল্যের ভারতীয় টাপেন্টাডল ট্যাবলেট, গাজীপুর বিওপির জওয়ানরা সদরের বেলতলা নামক স্থান হতে ৮২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সদর থানার ছয়ঘরিয়া হতে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ঘোনা বিওপির সদস্যরা সদর থানার খলিল নগর মোড় হতে ৪ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ভারতীয় গলদা চিংড়ি মাছের রেনুপোনা ও মোটরসাইকেল আটক করে। 
এছাড়া কাকডাঙ্গা বিওপির টহল দলের সদস্যরা কলারোয়ার ভাদিয়ালি হতে ১৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল ভাদিয়ালি হতে ১৮ হাজার টাকা মূল্যের ভারতীয় ইস্কফ সিরাপ, হিজলদী বিওপির সদস্যরা কলারোয়ার বড়ালি আমবাগান হতে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়ার বর্মীতলা নামক স্থান হতে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। এসময় দইজন চোরাকারবারিকে আটক করা হয়।
বিষিয়টি নিশ্চিত করে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের  অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি বলেন, বিজিবির আভিযানিকদল পৃথক অভিযানে দুইদিনে মোট ২৪ লাখ ৮৫ হাজার ৯০০ টাকা মূল্যের ভারতীয় মাদক ও চোরাচালানী মালামাল আটক করে। চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। 
 

প্রিন্ট

আরও সংবাদ