খুলনা | বুধবার | ১২ অগাস্ট ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩

খুলনায় আদালত চত্বরে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি |
১২:৫৬ এ.এম | ১২ অগাস্ট ২০২৬


গ্রাহকদের আধুনিক, দ্রুত ও নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে খুলনার স্যার ইকবাল রোড শাখায় নতুন এটিএম/সিআরএম বুথ উদ্বোধন করেছে সোনালী ব্যাংক পিএলসি। গতকাল মঙ্গলবার ফিতা কেটে নতুন বুথটির উদ্বোধন করেন খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসি (সার্বিক) বিতান কুমার মন্ডল, এডিসি (রাজস্ব) মোঃ আক্তার হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, সোনালী ব্যাংক পিএলসি খুলনার জেনারেল ম্যানেজার জাহিদুল ইসলাম মোল্লা, ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ গোলাম কুদ্দুস এবং এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও স্যার ইকবাল রোড শাখার প্রধান মোঃ জুবায়ের হোসেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নতুন বুথে ২৪ ঘণ্টা নগদ টাকা উত্তোলন ও জমা দেওয়ার সুবিধা থাকছে। পাশাপাশি গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক পর্যবেক্ষণ ব্যবস্থা ও নিরাপত্তাকর্মীর ব্যবস্থা করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ