খুলনা | বুধবার | ১২ অগাস্ট ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩

সোনাপোতা মাধ্যমিক বিদ্যালয়ে চত্বরে বৃক্ষরোপণ খুলনাবাসীর

খবর বিজ্ঞপ্তি |
১২:৫৬ এ.এম | ১২ অগাস্ট ২০২৬


নগরীর সোনাপোতা মাধ্যমিক বিদ্যালয়ে চত্বরে মঙ্গলবার দুপুর পৌনে ২টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে ফলজ আম গাছের চারা রোপণ করে। পরে ময়লাপোতা বায়তুল আমান জামে মসজিদ চত্বরে ও একটি ফলজ আম গাছের চারা রোপণ করেন। স্কুলে গাছের চারা লাগানোর সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাহেব আলী সরদার, শিক্ষক মোঃ আব্দুল হামিদ, মোঃ আব্দুস সামাদ, মোঃ মজিবুর রহমান, অনিতা দেবনাথ ও শাহনাজ সুলতানা, বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি মোঃ নাসির উদ্দীন, সহ-সভাপতি মোঃ জামাল মোড়ল, মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, তালুকদার মোঃ হেলালুজ্জামান, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন, শেখ মনিরুজ্জামান এলু, মোঃ কামরুল ইসলাম ভুট্টো, মোঃ রাসেল শেখ, সহ সাংগাঠনিক সম্পাদক মোঃ আঃ রাজ্জাক, সৈয়দ বদিউজ্জামান বদু, মোঃ মেজবাহ উদ্দিন পাপ্পু, শেখ আঃ রশিদ খোকন, সদর থানার সহ সভাপতি মোঃ ইকবাল কবির জিন্দেগী, মোঃ তারিকুর রহমান সুমন, মোঃ হুমায়ুন কবির, মোঃ সাকিব আফতাব সুজন আবু বক্কর ও মোঃ আজমল হোসেন প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ