খুলনা | বুধবার | ১২ অগাস্ট ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩

রূপান্তর’র বার্ষিক সাধারণ সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:৫৭ এ.এম | ১২ অগাস্ট ২০২৬


বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর’র বার্ষিক সাধারণ সভা গতকাল মঙ্গলবার নগরীর শিরিশ নগরস্থ রূপান্তর প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রূপান্তর’র চেয়ারপারসন তোফাজ্জেল হোসেন মঞ্জু।  প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হোসেনুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। সংস্থার কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তৃতা করেন সংস্থার লিগ্যাল এ্যাডভাইজার এড. মোহাম্মদ আলী খান, সাধারণ পরিষদ সদস্যদের মধ্যে আলোচনা করেন কাজী হাফিজুর রহমান, সরদার আব্দুল লতিফ, আব্দুস সবুর বিশ্বাস, নাছরিন সুলতানা লিমা, রুকসানা পারভীন, লিপিকা দাস গুপ্তা, কে এম কামরুজ্জামান, ফ্রান্সিস সুদান হালদার, দান কুমারী, শেখ মামুনুল হাসান নাজু, প্রতিভা বিশ্বাস ও মর্জিনা বেগম প্রমুখ। অনুষ্ঠানে আর্থিক প্রতিবেদন ও নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করেন সংস্থার কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম খোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বক্তৃতা করেন উন্নয়নকর্মী রকিবুল আলম টুটুল। সভার শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন সংস্থার কোষাধ্যক্ষ ও নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন।

প্রিন্ট

আরও সংবাদ