খুলনা | বুধবার | ১২ অগাস্ট ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩

কেকেবিএউ’র উদ্যোগে বৃক্ষরোপণ

খবর বিজ্ঞপ্তি |
১২:৫৭ এ.এম | ১২ অগাস্ট ২০২৬


খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে-কেকেবিএউ বৃক্ষরোপণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গল্লামারীস্থ নতুন ক্যাম্পাসের পাশে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি কৃষ্ণচ‚ড়া ফুলের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন কেকেবিএউ’র বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. এস এম খলিলুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। তিনি আনুষ্ঠানিকভাবে কেকেবিএইউ’র বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. এস এম খলিলুর রহমানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এসএম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মিজানুজ্জামানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ