খুলনা | বুধবার | ১২ অগাস্ট ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩

কয়রায় সুপেয় পানি সংরক্ষণে ট্যাংক বিতরণ করলেন এমপি

কয়রা প্রতিনিধি |
০১:৩১ এ.এম | ১২ অগাস্ট ২০২৬


তীব্র লবণাক্ততা অধ্যুষিত উপকূলীয় অঞ্চলের মানুষের সুপেয় পানির দীর্ঘদিনের সংকট নিরসনে রেইন ওয়াটার হার্ভেস্টিং পদ্ধতির আওতায় বড় ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সুপেয় পানির সংকটে থাকা পরিবারের মাঝে ৩ হাজার লিটার ধারণক্ষমতার পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। 
মঙ্গলবার বেলা ১১টায় কয়রা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ১২টি পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। এসময় তিনি বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের বেচে থাকার প্রধান অন্তরায়গুলোর একটি হলো সুপেয় পানির অভাব। এই জনপদে দীর্ঘদিন ধরে নিরাপদ পানীয় জলের অভাব একটি বড় সমস্যা। বিশেষ করে শুষ্ক মৌসুম ও সুপেয় পানির উৎসের অভাবে স্থানীয়দের চরম দুর্ভোগ পোহাতে হয়। রেইন ওয়াটার হার্ভেস্টিং ব্যবস্থার মাধ্যমে বৃষ্টির পানি সংরক্ষণ করে সুপেয় পানির চাহিদা মেটানো সম্ভব। এই উদ্যোগের ফলে স্থানীয় মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে এবং ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কাজ আরও স¤প্রসারিত করা হবে ইনশাআল্লাহ। 
স্থানীয় পর্যায়ে সুপেয় পানির টেকসই সমাধান নিশ্চিত করতেই এই ট্যাংকগুলো বিতরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানিয়ছে। বিতরণ অনুষ্ঠানে কয়রা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী ইশতিয়াক আহম্মেদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, যুব বিভাগের ইউনিয়ন সভাপতি হাফেজ জাহিদুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুপেয় পানি সংকটে জর্জরিত উপকূলীয় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 
এছাড়াও সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ উত্তর বেদকাশী ইউনিয়নে ইটের ২টা সলিং রাস্তার উদ্বোধন, মহেশ্বরীপুর ইউনিয়নের সাতহালিয়া মধ্যপাড়া হযরত ওমর (রাঃ) জামে মসজিদের মুসল্লিদের সাথে ও মহেশ্বরীপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় এবং অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন। 

 

প্রিন্ট

আরও সংবাদ