খুলনা | বুধবার | ১২ অগাস্ট ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩

কালান্তর সম্পাদকের নাতনী জান্নাতুল এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে

নিজস্ব প্রতিবেদক |
০২:২৪ এ.এম | ১২ অগাস্ট ২০২৬


দৈনিক কালান্তর-এর ব্যবস্থাপক সম্পাদক, খুলনা প্রেসক্লাবের আজীবন সদস্য ও লোক সাহিত্যিক নূর মোহাম্মদ টেনার নাতনী জান্নাতুল ইসলাম ইয়াশফি খুলনা কলেজিয়েট গালস্ স্কুল থেকে ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় এ+ (GPA-৫) পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। তার এই অসাধারণ সাফল্যের জন্য ছাত্রী ও অভিভাবকরা। কলেজিয়েট গালস্ স্কুলের শিক্ষক/শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উজ্জ্বল এই সাফল্যের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন তার অভিভাবকরা।

প্রিন্ট

আরও সংবাদ