খুলনা | বুধবার | ১২ অগাস্ট ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩

মহানগর শিবিরের কার্যালয় উদ্বোধনীকালে কেন্দ্রীয় সভাপতি

খুলনার সর্বস্তরের শিক্ষার্থীর মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা রাখবে

খবর বিজ্ঞপ্তি |
০২:২৬ এ.এম | ১২ অগাস্ট ২০২৬


ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বলেছেন, ছাত্রশিবিরের একেকটি কার্যালয় শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং দ্বীনের মারকায হিসেবে ভূমিকা রাখে। শিক্ষার্থীদের নানাবিধ সমস্যার সমাধানে এ কার্যালয় বিশেষ অবদান রাখবে, ইনশাআল্লাহ। এ কার্যালয়ের মাধ্যমে খুলনা মহানগরের সর্বস্তরের শিক্ষার্থীর মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নগরীর রয়েল মোড়স্থ খানজাহান আলী রোডের এ কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।
মহানগর সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের মহানগর আমীর মাহফুজুর রহমান, ছাত্রশিবিরের খুলনা অঞ্চল পরিচালক হাফেজ ইউসুফ ইসলাহী।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন সাবেক মহানগর সভাপতি জাহাঙ্গীর আলম, স ম এনামুল হক, মুকাররম বিল্লাহ আনসারী, আজিজুল ইসলাম ফারাজী, মীম মিরাজ হোসাইন, মুশাররফ আনসারী ও জাহিদুর রহমান নাঈম প্রমুখ।
অনুষ্ঠানে নগর ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক আহমেদ সালেহীন, বায়তুলমাল সম্পাদক কামরুল হাসান, প্রচার ও এইচআরডি সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আব্দুর রশিদ, প্রকাশনা ও বিজ্ঞান সম্পাদক ফারহান তূর্য, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক ইমরানুল হক, তথ্য সম্পাদক সেলিম বিন আব্দুস সালাম, স্কুল ও বিতর্ক সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, কলেজ ও ছাত্র অধিকার সম্পাদক হযরত আলী, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক হাফেজ মহিব্বুল্লাহ, ফাউন্ডেশন সম্পাদক হাবিবুল্লাহ রাজু, মাদরাসা কার্যক্রম সম্পাদক হাফেজ নাঈম হোসাইন, গবেষণা সম্পাদক হামজা, মিডিয়া ও আইটি সম্পাদক মোস্তফা কামাল, পাঠাগার ও সমাজসেবা সম্পাদক শিবলুর রহমান, ক্রীড়া সম্পাদক এহসানুল মাহবুব সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ