খুলনা | বুধবার | ১২ অগাস্ট ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩

কুয়েটের অধ্যাপকের ওপর দুর্বৃত্তদের হামলা, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক |
০৬:৩০ পি.এম | ১২ অগাস্ট ২০২৬

 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে।

আজ বুধবার সকালে খুলনার মুজগুন্নি আবাসিক এলাকায় ঘটনাটি ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় খালিশপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন অধ্যাপক।

এ বিষয়ে জানতে অধ্যাপক ড. রফিকুল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও সেটি বন্ধ পাওয়া যায়।

খালিশপুর থানার এসআই বিপ্লব শেখ বলেন, ‘অধ্যাপক রফিকুল বাড়ি থেকে মূল সড়কে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাঁর ঘাড়ে আঘাত করে পালিয়ে যান। পরে তিনি থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করে। মোটরসাইকেলে কোনো নম্বর প্লেট ছিল না। মোটরসাইকেলে আসা দুজনের চেহারাও স্পষ্ট নয়। হামলার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান এসআই বিপ্লব।

প্রিন্ট

আরও সংবাদ