খুলনা | শুক্রবার | ১৪ অগাস্ট ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩

গাড়ির ড্যাসবক্স থেকে ৩ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা নিয়ে পালালো ড্রাইভার

চুলকাঠি (বাগেরহাট) প্রতিনিধি |
১২:০৮ এ.এম | ১৩ অগাস্ট ২০২৬


খুলনার সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় হতে নোহা গাড়ির ড্যাসবক্স থেকে ৩ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গাড়ির ড্রাইভার শেখ জুলফিকার আলী (৪৮)-এর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন গাড়ির মালিক মোঃ বাবুল ফকির।
লিখিত অভিযোগে মোঃ বাবুল ফকির উল্লেখ করেন, তিনি একজন ব্যবসায়ী এবং তার নোহা গাড়িতে শেখ জুলফিকার আলী প্রায় দুই বছর ধরে ড্রাইভার হিসেবে কর্মরত। গত ১১ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে তিনি পরিবারের সদস্য ও গাড়ির ড্রাইভারকে নিয়ে সোনাডাঙ্গা মডেল থানাধীন এমএ বারী সড়কস্থ ইয়ামাহা মোটরসাইকেল শো-রুমে একটি মোটরসাইকেল কেনার জন্য যান। তখন তার নোহা গাড়ীর ড্যাসবক্সে ৩ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা ছিল। 
অভিযোগ অনুযায়ী ওই সময় তিনি পরিবারের সদস্যদের নিয়ে গাড়ী থেকে নেমে ইয়ামাহা মোটরসাইকেল শো-রুমের ভিতরে যায়। তবে তার ড্রাইভার গাড়ীটি পার্কিং করে তাদের সাথে মোটরসাইকেল শোরুমে যাওয়ার কথা থাকলেও তিনি তাদের সাথে শো-রুমে যায়নি। কিছু সময় পর মোটরসাইকেল পছন্দ করে গাড়িতে ফিরে এসে অভিযোগকারী দেখতে পান ড্রাইভার গাড়ীটি লক না করে গাড়ীর চাবি ড্রাইভিং সিটের উপরে রেখে গাড়ীর ড্যাসবক্সের মধ্যে থাকা ৩ লক্ষ ৯৫ হাজার ৫০০ টাকা নিয়ে পালিয়ে গেছে। তার অভিযোগ ড্রাইভারকে একাধিকবার মোবাইল ফোনে কল করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 
এ অবস্থায় টাকা ফেরত পাওয়ার আশায় এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সোনাডাঙ্গা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্ত ব্যক্তিকে আটকে পুলিশের অভিযান চলছে।

প্রিন্ট

আরও সংবাদ