খুলনা | শুক্রবার | ১৪ অগাস্ট ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা

তথ্য বিবরণী |
১২:৩১ এ.এম | ১৩ অগাস্ট ২০২৬


বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার রাত সাড়ে আটটায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন।
প্রধান অতিথি বলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মানবদরদি, সমাজ সংস্কারক ও সমাজ উন্নয়নের অগ্রদূত। তিনি মানবতা ও মানুষের কল্যাণে অসা¤প্রদায়িক চেতনা প্রতিষ্ঠা করে গেছেন। তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যকে বিশ্বদরবারে পরিচিত ও সমৃদ্ধ করেছেন। তাঁর অমর ছোটগল্প ‘কাবুলিওয়ালা’ আমাদের মধ্যে পিতৃত্ববোধ ও মানবিকতার অনুভূতি জাগ্রত করে। তিনি রবীন্দ্র চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী ঘোষিত মানবিক বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।
খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন প্রফেসর মোঃ আব্দুল মান্নান। স্বাগত বক্তৃতা করেন জেলা কলচারাল অফিসার মোঃ রফিকুল ইসলাম।

প্রিন্ট

আরও সংবাদ