খুলনা | শুক্রবার | ১৪ অগাস্ট ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরা শ্যামনগরের বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৫৮ এ.এম | ১৩ অগাস্ট ২০২৬

 
সাতক্ষীরার শ্যামনগরে মাঠে কৃষি কাজ করার সময় বজ্রপাতে মোঃ লুৎফর রহমান সরদার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৬টার দিকে শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামের একটি মাঠে এ দুর্ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত লুৎফর রহমান সরদার উপজেলার ধুমঘাট শিবতলা গ্রামের মৃত আদিল সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে লুৎফর রহমান নিজের জমিতে কৃষি কাজ করার উদ্দেশ্যে মাঠে যান। কাজ করার একপর্যায়ে হঠাৎ তাঁর ওপর আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মার যান। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম পাটোয়ারি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রিন্ট

আরও সংবাদ