খুলনা | শুক্রবার | ১৪ অগাস্ট ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩

নড়াইলে সাংবাদিকদের সঙ্গে খুলনা রেঞ্জ ডিআইজির মতবিনিময়

নড়াইল প্রতিনিধি |
১২:৫৯ এ.এম | ১৩ অগাস্ট ২০২৬


নড়াইলে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান। বুধবার দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নড়াইল জেলার পুলিশ সুপার (এসপি) আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর ই আলম সিদ্দিকীসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন এবং পুলিশের কর্মতৎপরতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আইনশৃঙ্খলার উন্নয়নে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন প্রধান অতিথি। প্রধান অতিথির বক্তব্যে খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, “মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। এমনকি মাদকের সাথে পুলিশের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনি ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুব রশিদ লাভলু, কোষাধক্ষ্য মোস্তফা কামাল,সিনিয়র সাংবাদিক খাইরুল আরেফিন রানা, নন্দিতা বোস, আব্দুস সাত্তার, ফরহাদ খান,  মুন্সি আসাদুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

প্রিন্ট

আরও সংবাদ