খুলনা | শুক্রবার | ১৪ অগাস্ট ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩

বাগেরহাটে অসহায়দের মাঝে অনুদানের চেক বিতরণ করলেন এমপি

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০১:০০ এ.এম | ১৩ অগাস্ট ২০২৬


বাগেরহাটে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তির মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।
বাগেরহাট সদর উপজেলার নির্বাহী অফিসার শাহনাজ পারভীন বীথির সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল পারভেজ, শহর সমাজসেবা কর্মকর্তা এস এম নাজমুছ সাকিবসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এদিন বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে ১৪ জনকে মোট এক লক্ষ ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
 

প্রিন্ট

আরও সংবাদ