খুলনা | শুক্রবার | ১৪ অগাস্ট ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩

কয়রায় পানির ট্যাংকি বিতরণ করলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক বাপ্পী

কয়রা প্রতিনিধি |
০১:০০ এ.এম | ১৩ অগাস্ট ২০২৬


উপকূলীয় জনপদ খুলনার কয়রার অসহায় মানুষের মাঝে বৃষ্টি পানি সংরক্ষণে ৩ হাজার লিটার ধারণ ক্ষমতা পানির ট্যাংকি বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ২টায় কয়রা উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল পানির ট্যাংকি বিতরণ করেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ শামীম কবির, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক আশরাফুল আলম নান্নু, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, জেলা বিএনপি’র সদস্য এম এ হাসান, যুবদলের আহবায়ক মোঃ শরিফুল আলম, সদস্য সচিব মোতাসিম বিল্যাহ, ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ  সবুজ, ছাত্র নেতা মেহেদী হাসান সবুজ প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ