খুলনা | শুক্রবার | ১৪ অগাস্ট ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩

হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধনে বক্তারা

গভীর রাতে পত্রিকা অফিসে হামলা সাধারণ কোন ঘটনা নয়, স্বাধীন গণমাধ্যমের ওপর চরম আঘাত

খবর বিজ্ঞপ্তি |
০২:১০ এ.এম | ১৩ অগাস্ট ২০২৬


দৈনিক প্রবাহ অফিসে হামলাকারীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে বুধবার বেলা সাড়ে ১১টায় নগরীর শিববাড়ী মোড়ের অদূরে টাইগার গার্টেন হোটেল সংলগ্ন প্রবাহ ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। প্রবাহ পাঠক ফোরামের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।  
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন দৈনিক প্রবাহ পাঠক ফোরাম ও বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান। প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, প্রবাহের সম্পাদক ও প্রকাশক আশরাফ-উল-হক, বিএফইউজে’র সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশ’র ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন, সুশাসনের জন্য নাগরিক-সুজন’র জেলা সভাপতি এড. কুদরত-এ-খুদা, খুলনা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক প্রর্বুন সম্পাদক মোঃ মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের খবর’র সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিল্টন, মেট্রোপলিটন  সাংবাদিক ইউনিয়ন-এমইউজে খুলনার সভাপতি ও দৈনিক মানবজমিনের ব্যুরো প্রধান মোঃ রাশিদুল ইসলাম ও খুলনা সাংবাদিক ইউনিয়ন-কেইউজে সভাপতি দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র ফটো সাংবাদিক আনোয়ারুল ইসলাম কাজল।
দৈনিক প্রবাহের চিফ রিপোর্টার মুহাম্মদ নূরুজ্জামানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক প্রবাহের বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন ইউএনবি’র খুলনা প্রতিনিধি শেখ দিদারুল আলম, এনটিভি’র ব্যুরো প্রধান আবু তৈয়ব মুন্সি, শিল্পপতি এসএম আরিফুর রহমান মিঠু, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-এমইউজে খুলনার সাধারণ সম্পাদক ও দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানা, কেইউজে'র সাধারণ সম্পাদক ও খুলনা প্রেস ক্লাবের ট্রেজারার বিমল সাহা, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক কে এম জিয়াউস সাদাত, দৈনিক দিনকালের ব্যুরো প্রধান সোহরাব হোসেন, দৈনিক সমকালের ব্যুরো প্রধান আবুল হাসান হিমালয়, নগর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মোঃ আব্দুল গফুর, ইসলামী আন্দোলনের মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, ছায়াবৃক্ষের নির্বাহী পরিচালক মাহবুব আলম বাদশা, বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশনের মহাসচিব এস এম সোহরাব হোসেন, কেইউজের সাবেক আহবায়ক রকিব উদ্দিন পান্নু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বাপ্পি খান, সিনিয়র ফটো সাংবাদিক কামরুল আহসান, নিউজ ২৪’র প্রতিনিধি মোঃ মাকসুদুর রহমান মাকসুদ, সিনিয়র সাংবাদিক শামিম আশরাফ শেলী, চ্যালেন ২৪’র ব্যুরো প্রধান বেল্লাল হোসেন সজল, খুলনা টাইমস’র বার্তা সম্পাদক নুর হাসান জনি, দৈনিক খুলনাঞ্চলের মুজাহিদুর রহমান, আজকের সংবাদের এস এম হারুনার রশিদ, প্রবাহের সিনিয়র রিপোর্টার খলিলুর রহমান সুমন, কামরুল হোসেন মনি, ফেরদৌসুর রহমান, সিনিয়র ফটো সাংবাদিক এম এম মিন্টু, স্টাফ রিপোর্টার এমএ আজিম, রায়হান মোল্লা, এস সাইফুল ইসলাম, কায়কোবাদ বুলবুল, শাহরিয়ার রাব্বি, মেহেদী হাসান, মোঃ আশিকুর রহমান, এম রুহুল আমিন, সাইফুল্লাহ তারেক, শেখ মোঃ জাকির হোসেন, এনটিভির ক্যামেরাপারসন আজিজুল ইসলাম, বিজনেস বাংলাদেশের ব্যুরো প্রধান মামুন রেজা, বিএনপি নেতা শামসুজ্জামান চঞ্চল, জামায়াত নেতা জাহিদুর রহমান নাঈম, জিএম মঈন উদ্দিন, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, প্রবাহের ফুলবাড়ীগেট প্রতিনিধি শেখ বদর উদ্দিন, দিঘলিয়া প্রতিনিধি মোঃ জাহিদুজ্জামান, মোল্লাহাট প্রতিনিধি শরিফুল ইসলাম দিদার, কালিয়া প্রতিনিধি মোল্লা রাসেল, বটিয়াঘাটা প্রতিনিধি মনিরুজ্জামান শেখ, রূপসা প্রতিনিধি বেনজির হোসেন, মোঃ নাসিমসহ দৈনিক প্রবাহের খুলনা বিভাগের বিভিন্ন উপজেলার প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৯ আগস্ট দিনগত গভীর রাতে নগরীর ৩ কেডিএ এভিনিউস্থ প্রবাহ ভবনের পঞ্চম তলায় হামলা চালায় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা। এ সময় তারা ফয়সাল আহমেদ (৪৯) নামে পত্রিকার একজন স্টাফকে মারধর করে এবং সাংবাদিকদের খুঁজতে থাকে। না পেয়ে অফিসের কাচের  দরজাও ভাঙচুরের চেষ্টা করে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ প্রধান আসামি রফিকুল ইসলামকে মঙ্গলবার গ্রেফতার করে।

প্রিন্ট

আরও সংবাদ