খুলনা | শুক্রবার | ১৪ অগাস্ট ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী খুলনায় আসছেন ১৬ আগস্ট

তথ্য বিবরণী |
০৪:৩৫ পি.এম | ১৩ অগাস্ট ২০২৬


সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী তিন দিনের সফরে আগামীকাল ১৪ আগস্ট মাগুরা আসছেন।

সফরসূচি অনুযায়ী মন্ত্রী ১৫ আগস্ট সকাল সাড়ে ১১টায় মাগুরা জেলা পরিষদ আয়োজিত দুস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে, বিকাল তিনটায় শালিখা উপজেলা নির্বাহী অফিসার আয়োজিত অনুষ্ঠানে এবং বিকাল সাড়ে চারটায় শালিখা উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

মন্ত্রী ১৬ আগস্ট সকাল ১১টায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান, বেলা আড়াইটায় খুলনা নাট্য নিকেতন ও বিকাল সাড়ে তিনটায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি পরিদর্শন করবেন। পরে তিনি ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

প্রিন্ট

আরও সংবাদ