খুলনা | শুক্রবার | ১৪ অগাস্ট ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩

বাগেরহাটে বিএনসিসির মশক নিধন কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০৪:৫৮ পি.এম | ১৩ অগাস্ট ২০২৬


বাগেরহাটে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ কর্মসূচি ও মশক নিধন স্প্রে করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজে (বিএনসিসি) ২২ বিএনসিসি ব্যাটালিয়ন, সুন্দরবন রেজিমেন্টের উদ্যোগে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ প্রফেসর মিসেস পারভীন আক্তার এই কর্মসূচির উদ্বোধন করেন। এসময়, বিএনসিসির ক্যাপ্টেন আনোয়ার হোসেন মৃধা, কোম্পানি কমান্ডার মো. সাইফুর রহমান ফারুকী, ক্যাডেট আন্ডার অফিসার জান্নাতুন নাঈম, ক্যাডেট কর্পোরাল মো, ফাহিম ফয়সল, মিরাজ চাকলাদার, ক্যাডেট ল্যান্স কর্পোরাল মাদীন বিল্লাহ, সৈকত, জয়ন্ত, হাসনাই, জিহাদ, সাজিদ, সাকিব, হুমায়রা, যুথি, খাদিজা ও লুনাসহ বিএনসিসির ক্যাডেটরা উপস্থিত ছিলেন।

বিএনসিসির ক্যাডেটরা, মশাবাহিত রোগ প্রতিরোধে কলেজের বিভিন্ন স্থান ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এ সময় মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের সচেতন করা হয়। কলেজ ক্যাম্পাস ও আশপাশ এলাকায় মশক নিধন স্প্রে করা হয়।

এর আগে বিএনসিসি ক্যাডেট ও শিক্ষকরা একটি সচেতনতামূলক র‌্যালী বের করে কলেজ ক্যাম্পাসে। সব কর্মসূচি শেষে কলেজের পুকুরপাড়ে  বৃক্ষরোপণ করা হয়।

বিএনসিসির কোম্পানি কমান্ডার মো, সাইফুর রহমান ফারুকী বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে মশার প্রজননস্থল ধ্বংস ও জমে থাকা পানি অপসারণে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের জন্য শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

প্রিন্ট

আরও সংবাদ