খুলনা | শুক্রবার | ১৪ অগাস্ট ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩

অপারেশন ক্যাম্প সফলভাবে সম্পন্ন

পাইকগাছায় বিনামূল্যে চক্ষু সেবা পেলো সহস্রাধিক মানুষ

পাইকগাছা প্রতিনিধি |
১২:১৮ এ.এম | ১৪ অগাস্ট ২০২৬


পাইকগাছায় গ্রামীণ চক্ষু হাসপাতাল, সাতক্ষীরার সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কে.জি.এইচ.এফ. মৌখালী ইউনাইটেড একাডেমি প্রাঙ্গণে এ মানবিক উদ্যোগের আয়োজন করা হয়।
একাডেমির সভাপতি ও পাইকগাছা পৌর বিএনপি’র সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন খুলনা জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপি’র সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী। ক্যাম্পের শুভ উদ্বোধন করেন পাইকগাছা উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল হোসেন এবং তুষার কান্তি মন্ডল। 
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন হাবিবুর রহমান, চাঁদখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল্লাহ সরদার, জেলা বিএনপি’র সাবেক সদস্য ও সাংবাদিক আলাউদ্দীন রাজা, প্রধান শিক্ষক শ্যামল কুমার মন্ডল, আমিনুর রহমান সরদার, যুবদল নেতা হুরায়রা বাদশা, আবু হানিফ মিলন, শহিদুর রহমান শহীদ ও রুহিন সরদার। ক্যাম্পে এলাকার শতাধিক দরিদ্র ও অসহায় প্রান্তিক রোগীর চোখ পরীক্ষা করা হয়। পাশাপাশি ছানি অপারেশন ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদানে রোগীদের বিশেষ পরামর্শ দেওয়া হয়। স্থানীয় সচেতন মহল মনে করছেন, চিকিৎসাবঞ্চিত অসচ্ছল মানুষের দৃষ্টি ফেরাতে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও কার্যকরী ভূমিকা রাখবে।

প্রিন্ট

আরও সংবাদ