খুলনা | শুক্রবার | ১৪ অগাস্ট ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩

ডুমুরিয়ায় গাঁজাসহ এক ব্যক্তি আটক

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:১৯ এ.এম | ১৪ অগাস্ট ২০২৬


ডুমুরিয়ায় ২৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে ডুমুরিয়া থানাধীন গুটুদিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। সংশি¬ষ্ট সূত্রে জানা যায়, ডুমুরিয়া থানার এসআই অনিমেষ বিশ্বাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বুধবার রাতে গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন থানাধীন গুটুদিয়া গ্রামস্থ ফারুক গাজীর বসত ঘরের দক্ষিণ পাশে কতিপয় ব্যক্তি গাঁজা বেচা-কেনা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে ফারুক গাজী (৪৯) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। সে ওই গ্রামের জোনাব আলী গাজীর ছেলে। এসময় তার দেহ তল্লাশি করে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এব্যাপারে এসআই অনিমেষ বিশ্বাস বাদী হয়ে ডুমুরিয়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার আটক ফারুক গাজীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান।
 

প্রিন্ট

আরও সংবাদ