খুলনা | শুক্রবার | ১৪ অগাস্ট ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩

বুধহাটায় চলাচল অনুপযোগি দু’টি রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী শহিদুল

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:২৭ এ.এম | ১৪ অগাস্ট ২০২৬


আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে দীর্ঘদিনের নষ্ট হয়ে যাওয়া ও পানিতে ডুবে থাকা দু’টি রাস্তা ব্যক্তিগত অর্থে সংস্কার কাজ করান জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী জজ কোর্টের এপিপি এড. শহিদুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি শ্রমিকদের নিয়ে সংস্কার কাজ সম্পন্ন করেন। 
গতকাল বুধহাটা দক্ষিণপাড়ার হাফিজুল সরদারের বাড়ি থেকে মৃত কেরামত আলীর বাড়ি পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। ইটের সোলিং নষ্ট ও বর্ষার পানিতে রাস্তাটি তলিয়ে থাকায় যাতায়াত অনুপযোগি হয়ে পড়ে। ফলে স্থানীয়রা দুর্ভোগে পড়েন। রাস্তায় বালু ভর্তি বস্তা ফেলে ও বালি ড্রেজিং করে চলাচল উপযোগি করা হয়েছে। অপরদিকে বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসার সামনে থেকে মেইন সড়ক পর্যন্ত রাস্তার সোলিং উঠে গিয়ে ও ভেঙে যাওয়ায় সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। রাস্তার উপর বালি-সুড়কি ফেলে সংস্কার করা হয়েছে। চেয়ারম্যান প্রার্থী এড. শহিদুল ইসলাম জন দুর্ভোগের কথা বিবেচনা করে নিজস্ব অর্থে রাস্তা দু’টি সংস্কারের উদ্যোগ নেন। 
রাস্তাটি সংস্কার করায় শিক্ষার্থী, স্থানীয় অধিবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কেটে গেল। 

প্রিন্ট

আরও সংবাদ