খুলনা | শুক্রবার | ১৪ অগাস্ট ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩

আশাশুনিতে বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রম উদ্বোধন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:২৯ এ.এম | ১৪ অগাস্ট ২০২৬


সবুজ, বাসযোগ্য ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ে তোলার লক্ষে এবং আগামী পাঁচ বছরে ৫ কোটি বৃক্ষরোপণের সরকারি পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে আশাশুনিতে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কার্যক্রম- ২০২৬ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা মডেল মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজশেন (ইএসডওি) দাতা সংস্থা মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের সহায়তায় বাস্তবায়নাধীন “Inclusive Community Resilience to Disaster and Climate Vulnerabilities-III (ICRDCV-III) প্রকল্পের উদ্যোগে চলতি বছরে প্রকল্প এলাকায় পাঁচ হাজার গাছ রোপণের লক্ষ্যমাত্রার অংশ হিসাবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোর মধ্যে সাতক্ষীরা জেলা জলবায়ু পরির্বতন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ¡াস, লবণাক্ততা বৃদ্ধি এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে আশাশুনি উপজেলার মানুষের জীবন-জীবিকা ও পরিবেশের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমেই দৃশ্যমান হচ্ছে। এ প্রেক্ষাপটে বৃক্ষরোপণ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি নয়; বরং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, কার্বন শোষণ, মাটির ক্ষয় রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ, ঝড় ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো এবং মানুষের জীবন-জীবিকার স্থায়িত্ব বৃদ্ধিত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখ। উপকূলীয় জনগোষ্ঠীর দুর্যোগ-সহনশীলতা বৃদ্ধির ক্ষেত্রেও পরিকল্পিত সবুজায়ন অত্যন্ত কার্যকর একটি উদ্যোগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। তিনি বিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রকল্পের উপকারভোগীদরে মধ্যে গাছের চারা বিতরণ করেন এবং উপজেলা পরিষদ চত্বরে প্রকল্পের সহায়তায় বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিশেষ অতিথি ছিলেন আশাশুনি সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান, কৃষি কর্মকর্তা আব্দুস সোবাহান, বন কর্মকর্তা রিজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জিব কুমার দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আমিরুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর আবু মুসা তারিকুজ্জামান তুষান এবং মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস প্রকল্প সমন্বয়কারী (হিউম্যানিটিরিয়ান) এসএম মনোয়ার হোসনে। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, প্রকল্পের উপকারভোগী এবং বিভিন্ন শ্রেণিপেশার প্রায় ৫শ’ জন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রকল্পের উদ্দশ্যে, মূল কৌশল এবং চলমান কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন, ইউএসডি (ওঈজউঈঠ-ওওও) প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ শামসুল হক মৃধা। তিনি জলবায়ু ঝুঁকি মোকাবিলা, দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণ কার্যক্রম সফল করতে স্থানীয় প্রতিষ্ঠান ও জনগোষ্ঠীর সক্রীয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। প্রকল্পের উদ্যোগে ইতোমধ্যেই প্রতাপনগর ইউনয়িনে ৮৫০টি এবং শ্রীউলা ইউনিয়নে ৮৫০টি বৃক্ষের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে। আশাশুনি সদর ইউনিয়নে ৮৩০টি বৃক্ষের চারা বিতরণ ও রোপণ করা হচ্ছে। তিনটি ইউনিয়নে মোট ২ হাজার ৫৩০টি বৃক্ষের চারা বিতরণ ও রোপণ কার্যক্রম সম্পন্ন হচ্ছে। এছাড়া কর্ম এলাকায় ইএসডিও’র বাস্তবায়নাধীন রিচ প্রকল্পের মাধ্যমে আড়াই হাজার গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।

 

প্রিন্ট

আরও সংবাদ