খুলনা | শুক্রবার | ১৪ অগাস্ট ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩

পাইকগাছার নারীর সংবাদ সম্মেলন

চিহ্নিত ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হাত থেকে জীবন ও সম্পত্তি রক্ষার দাবি

নিজস্ব প্রতিবেদক |
১২:৩০ এ.এম | ১৪ অগাস্ট ২০২৬


পাইকগাছায় চিহ্নিত ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে গত ১১ আগস্ট খুলনা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেন পাইকগাছার দেলুটি ইউনিয়নের শিল্পী বেগম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিজ্ঞানী স্যার পি.সি রায়’র আট একর বারো শতক জমি আদালতের নিলাম ক্রয়কারীর নিকট থেকে আমমোক্তারনামা গ্রহণ করেন তার পরিবারের আকমান আলি গোলদার। পরবর্তীতে মামলা চলাকালে উচ্চ আদালত তাদের পক্ষে প্রথমে তিন মাসের এবং পরবর্তীতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জেলা পরিষদ ও জেলা প্রশাসনের সকল কার্যক্রমের উপর স্থগিতাদেশ প্রদান করে।
এমতাবস্থায় উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে এলাকার প্রভাবশালী ভূমিদস্যু চক্রের প্রধান জবেদ মোড়ল ও তার সঙ্গীরা ছয় একর ৯৩ শতক জমি জোর করে দখল করে নেয়। স¤প্রতি ওই ভূমিদস্যুরা তার পুকুরের মাছ লুটের পায়তারা চালাচ্ছে। এছাড়া তারা তাদের পাকাবাড়ি ভেঙে দিয়েছে এবং বাড়ির পুকুরের মাছ লুট করে নিয়ে গেছে। এমতাবস্থায়, তিনি প্রশাসনের কাছে তার পরিবারের সদস্যদের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধানে জোর দাবি জানিয়েছেন।  
 

প্রিন্ট

আরও সংবাদ