খুলনা | বৃহস্পতিবার | ২০ অগাস্ট ২০২৬ | ৫ ভাদ্র ১৪৩৩

বটিয়াঘাটায় ক্রীড়া সংগঠকদের সঙ্গে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

বটিয়াঘাটা প্রতিনিধি |
১২:৫৫ এ.এম | ১৪ অগাস্ট ২০২৬


বটিয়াঘাটা উপজেলায় ক্রীড়া সংগঠকদের সঙ্গে উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আমীর এজাজ খান। সভাপতিত্ব করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান। 
সভায় উপজেলার ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করা, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, বিভিন্ন ক্রীড়া সংগঠনের কার্যক্রম স¤প্রসারণ এবং স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ উন্নয়নের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুবক মোল­া, বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র সদস্য সচীব মোঃ ফারুক খন্দকার, উপজেলা ক্রীড়া সংগঠনের সদস্য সচীব ও বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এমডি খায়রুল ইসলাম খান জনি, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, আশিকুজ্জামান আশিক, সুরখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি রাশেদ কামাল, উপজেলা যুবদলের সদস্য সচীব মোঃ বাহাদুর মুন্সি, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খান, উপজেলা কৃষকদলের সভাপতি আবুল হোসেন, মোঃ হায়দার মোড়ল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শফিক মোল­া, জুবায়রুল হক, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন মুন্সী, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান উজ্জল, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি, বায়েজিদ বিশ্বাস, টুটুল গোলদার, সেলিম মোল্যা, রেজাউল করিম, নূর আলম ভূঁইয়া, সাহেদুজ্জামান গোলদার, সহ বিভিন্ন ক্রীড়া সংগঠকদের প্রতিনিধিরা। সভায় উপজেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। 
বক্তারা তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই উলে­খ করে ক্রীড়া সংগঠনগুলোকে আরও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করেন। আয়োজক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় ক্রীড়া সংগঠনগুলোর কার্যক্রমে সহযোগিতা এবং খেলাধুলার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ