খুলনা | বৃহস্পতিবার | ২০ অগাস্ট ২০২৬ | ৫ ভাদ্র ১৪৩৩

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আলোচনা সভা ও দোয়া

খবর বিজ্ঞপ্তি |
১২:৫৬ এ.এম | ১৪ অগাস্ট ২০২৬


শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকো কোনো রাজনীতিবিদ ছিলেন না; তিনি ছিলেন দেশের এক অত্যন্ত মেধাবী ও দূরদর্শী ক্রীড়া সংগঠক। বিতর্কিত ফখরুদ্দীন-মঈন উদ্দীনের ওয়ান-ইলেভেন সরকারের চরম অমানবিক নিপীড়ন ও নির্যাতনের ফলেই অকালে প্রাণ হারাতে হয়েছে তাঁকে।
বুধবার বিকেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা মোহামেডান স্পোর্টিং ক্লাব চত্বরে ‘আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ’ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মোঃ শফিকুল আলম তুহিন। প্রধান অতিথির বক্তব্যে বিসিবি পরিচালক তুহিন আরও বলেন, “অতি অল্প সময়ের মধ্যে দেশের ক্রীড়াঙ্গণে অভ‚তপূর্ব ও বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে আরাফাত রহমান কোকো নিজেকে চিরস্মরণীয় করে রেখেছেন। আমাদের দুর্ভাগ্য, ওয়ান-ইলেভেনের মঈনউদ্দিন-ফখরুদ্দিন সরকার অন্যায় ও নির্মমভাবে তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়, যার ফলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সেই শারীরিক যন্ত্রণার ধারাবাহিকতাতেই তিনি অকালে মৃত্যুবরণ করেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাঁকে সুপরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে।” শাহ আসিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত স্মারকমঞ্চে আরও বক্তব্য রাখেন চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মোঃ হাফিজুর রহমান, আরিফুর রহমান, মোস্তাফিজুর রহমান, তরিকুল ইসলাম, মোস্তফা আলম, খায়রুল ইসলাম খান জনি ও সামিউল নেওয়াজসহ স্থানীয় ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত এবং শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রিন্ট

আরও সংবাদ