খুলনা | শুক্রবার | ১৪ অগাস্ট ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩

খুলনা মহানগর হকার্স ইউনিয়নের নির্বাচনে বিজয়ীদের সিপিবি’র সংবর্ধনা প্রদান

খবর বিজ্ঞপ্তি |
০১:৩২ এ.এম | ১৪ অগাস্ট ২০২৬


খুলনা মহানগর হকার্স ইউনিয়নের নির্বাচনে বিজয়ীদের বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা কমিটির পক্ষ থেকে বুধবার সন্ধ্যায় পার্টির জেলা কার্যালয়ে সংবর্ধনা প্রদান করা হয়। জেলা কমিটির সভাপতি কমরেড এস এ রশীদের সভাপতিত্বে সভায় পার্টি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ও ট্রেড ইউনিয়ন কেন্দ্র খুলনা জেলার সভাপতি কমরেড এইচ এম শাহাদাৎ, খুলনা জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড মোঃ হুমায়ুন কবির, জেলা কমিটির সদস্য কমরেড মিজানুর রহমান বাবু, জেলা কমিটির সদস্য কমরেড অ্যাড. প্রীতিষ মন্ডল, জেলা কমিটির সদস্য কমরেড এস এম চন্দন প্রমুখ।
সংবধর্না প্রদান করা হয় হকার্স ইউনিয়নের নির্বাচিত সভাপতি মোঃ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক সান্নু মিয়া, সাংগঠনিক সম্পাদক শেখ আসাদুজ্জামান, সহ-সভাপতি আল মনির হোসেন লিপু, সহকারী সাধারণ সম্পাদক মোঃ আলম, সহ-দপ্তর সম্পাদক মোঃ ওয়াজেদসহ নির্বাচিত-অনির্বাচিত নেতৃবৃন্দকে। সভায় পার্টির নেতৃবৃন্দ নির্বাচিত নেতৃবৃন্দকে শুভ কামনা করে ভবিষ্যতে সততা নিষ্ঠার সাথে হকারদের সাথে নিয়ে লড়াই সংগ্রামের আহŸান জানান। খুলনা মহানগর হকার্স ইউনিয়ন সাথে সিপিবি ছিল আছি এবং ভবিষ্যতে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। হকার্স ইউনিয়ন নেতৃবৃন্দ সকলকে নিয়ে শ্রমিকদের ন্যায়সঙ্গত লড়াই-সংগ্রাম করার আশাবাদ ব্যক্ত করেন এবং ভবিষ্যতে সিপিবি নেতৃবৃন্দকে পাশে রাখার চেষ্টা করবেন বলে জানান। 

প্রিন্ট

আরও সংবাদ