খুলনা | শুক্রবার | ১৪ অগাস্ট ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩

কুয়েট ও পর্তুগালের আইএসটি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৩ এ.এম | ১৪ অগাস্ট ২০২৬


শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং পর্তুগালের ইনস্টিটিউটো সুপিরিয়র টেকনিকো (আইএসটি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় কুয়েটের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুয়েটের পক্ষে বক্তৃকা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভ‚ঞা ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম। পর্তুগালের আইএসটির পক্ষে বক্তব্য রাখেন প্রফেসর ড. এস এম সোহেল মোর্শেদ। অনুষ্ঠান পরিচালনা করেন আইকিউএসি’র উপ-পরিচালক প্রফেসর ড. মোঃ রিজভী কায়সার। সমঝোতা স্মারকে কুয়েটের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এবং পর্তুগালের ইনস্টিটিউটো সুপিরিয়র টেকনিকোর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট প্রফেসর রজেরিও কোলাসো।
সমঝোতা স্মারকের আওতায় বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত ও স্থাপত্যসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী বিনিময়, যৌথ গবেষণা, মাস্টার্স ও ডক্টরাল থিসিসের যৌথ তত্ত¡াবধান, গবেষণা সভা ও সম্মেলন আয়োজন এবং বৈজ্ঞানিক উপকরণ, প্রকাশনা ও তথ্য বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। বক্তারা বলেন, এ সমঝোতা স্মারকের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও গবেষণাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি কুয়েটের আন্তর্জাতিক একাডেমিক ও গবেষণা কার্যক্রম আরও স¤প্রসারিত ও শক্তিশালী হবে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে কুয়েটের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, পরিচালক, দপ্তর/শাখা প্রধান এবং অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
 

প্রিন্ট

আরও সংবাদ